1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
জনসম্পৃক্ততার রাজনীতি না হলে ঢাকার মুক্তি নেই সংরক্ষিত নারী আসন: ১১টি পেতে পারে জামায়াত, জোটে আরও ২—চলছে মনোনয়ন আলোচনা সেনানিবাসে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পদোন্নতিপ্রাপ্ত দুই জেনারেলকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দাউদকান্দিতে সাংবাদিক ফরহাদ আহমেদ প্রধানের ওপর হামলা, অভিযোগ দায়ের—তদন্তে পুলিশ ফ্যামিলি কার্ড কর্মসূচি আসছে: দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবার পাবে বেশি নগদ সহায়তা জুলাই গণঅভ্যুত্থানের বিচার ও চাঁদাবাজি বন্ধে মঞ্চ ২৪-এর ছয় দফা দাবি ১২ মার্চ সংসদ অধিবেশন শুরু করতে চায় সরকার: স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন ও অধ্যাদেশ উত্থাপনের ইঙ্গিত

বাসের চাপায় ঝরলো বাবা-মা-মেয়ের প্রাণ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১৮৩ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি
 ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে হানিফ কোচের সাথে মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ সদস্যের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও থানার ওসি কামাল হোসেন।
রোববার সকাল সাড়ে ১০ টার দিকে পল্লী বিদ্যুৎ বিলপাড়া নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মাসুদুর রহমান,  মাসুদুর রহমানের স্ত্রী হামিদা খাতুন ও তাদের মেয়ে মেহের নেগার।
 
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, সকালে মেয়েকে মাদ্রাসায় রাখতে একটি মোটরসাইকেলে যাচ্ছিলেন তারা। বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি বাস তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মা মারা যান। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে গুরুতর অবস্থায় বাবা ও মেয়েকে হাসপাতালে নিয়ে গেলে এক ঘণ্টার ব্যবধানে তারাও মারা যান। ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রান্ত রায় বলেন ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com