1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

এবার নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে ঋষি সুনাক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২১১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: একমাসও হয়নি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক। কিন্তু এর মধ্যেই নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে পড়েছেন তিনি। নিজ দলের সদস্যরা বিদ্রোহ করায় হাউজবিল্ডিং পরিকল্পনা সম্পর্কিত একটি বিল থেকে সরে আসতে হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে।

গতকাল মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ঋষি সুনাক সংসদে হাউজবিল্ডিং পরিকল্পনা সম্পর্কিত একটি বিল উত্থাপন করে সেটির ওপর ভোট আয়োজন করতে চেয়েছিলেন। কিন্তু তার দলের এমপিরা এ বিল নিয়ে তার বিরুদ্ধে বিদ্রোহের ইঙ্গিত দিয়েছেন। ফলে আপাতত এটি থেকে সরে এসেছেন তিনি।

সবমিলিয়ে ৫০ জন এমপি এটির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। যার মধ্যে রয়েছেন মন্ত্রীপরিষদের সাবেক আট সদস্য।

আর নিজ দলের সদস্যরা বিদ্রোহ করার পর আপাতত এ পরিকল্পনা থেকে সরে এসেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বিলটি নিয়ে বুধবার (২৩ নভেম্বর) যুক্তরাজ্যের সংসদে বিতর্ক হওয়ার কথা ছিল। এরপর আগামী সোমবার এর ওপর ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু এমপিরা বিদ্রোহ করায় এই বিলের ওপর ভোট পিছিয়ে যাবে। এমনকি আগামী কয়েক সপ্তাহও এটি থমকে থাকতে পারে।

অন্যদিকে লেবার পার্টি ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টিসহ ব্রিটেনের বিরোধীদলগুলো বলছে, ব্রিটেনের সমস্যার সমাধান প্রধানমন্ত্রী বদল করে হবে না, বরং এজন্য তারা চান নতুন সাধারণ নির্বাচন। ইতোমধ্যে কয়েকটি জরিপে দেখা গেছে অনেক বছর পর জনপ্রিয়তায় বেশ এগিয়ে আছে লেবার পার্টি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com