1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি*

গোলশূন্য ড্রয়ে শেষ ডেনমার্ক-তিউনিসিয়ার লড়াই

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১৮৪ বার দেখা হয়েছে

কাতার বিশ্বকাপে ‘ডি’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে আফ্রিকান তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামে ইউরোপের অন্যতম পরাশক্তি ডেনমার্ক।

ম্যাচের শুরু থেকেই সমানে সমানে লড়াই করে দুই দল। প্রথমার্ধেই গোল করার বেশ কিছু সুযোগ পায় এরিকসেন-কাসপার ডোলবার্গরা। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তারা।

ম্যাচের ২৪তম মিনিটে এগিয়ে সুযোগ পায় তিউনিসিয়া। সতীর্থের দেওয়া লম্বা পাস থেকে ডি-বক্স থেকে ডেনমার্কের জালে বল পাঠান ইসাম জেবালি। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে তা বাতিল হয়ে যায়।

প্রথমার্ধের দুই মিনিট বাকি থাকতে আবারও গোল করার সুযোগ পায় তিউনিসিয়া। তবে দুর্দান্ত সেভে তা রুখে দেন ড্যানিশ গোলরক্ষক কাসপার সিমিচেন। ড্যানিশদের ডিফেন্ডারদের দায়িত্বশীল ভূমিকায় ০-০ এ শেষ হয় প্রথমার্ধ।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ পায় উভয় দল। তবে শেষ পর্যন্ত কোনো গোল না হওয়ায় গোলশূন্য ব্যবধানেই শেষ হয় ম্যাচটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com