1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি*

প্রশংসায় ভাসছেন সৌদি গোলকিপার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ম্যাচে বিরতির পর পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনা যখন বারবার আক্রমণে উঠেছিল, তখন গোলপোস্টের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন সৌদি গোলকিপার মোহাম্মদ আলওয়াইস। ম্যাচ শেষে প্রশংসায় ভাসছেন এই গোলকিপার।

ম্যাচের ৭১তম মিনিটে মেসির পাস থেকে বল পেয়ে যান ডি মারিয়া। তার শট অসাধারণভাবে প্রতিহত করেন আলওয়াইস। ৮৩তম মিনিটে মেসির হেড রুখে দেন তিনি। ৯০ মিনিটে বল বিপদমুক্ত করতে গিয়ে আলওয়াইস সামনে চলে যান। এ সময় বল জালে চলে যাচ্ছিল, কিন্তু অসাধারণ হেডে তা আটকে দেন সৌদির এক ডিফেন্ডার।

প্রথম গোল খাওয়ার পর থেকেই এমন দুর্ধর্ষ ডিফেন্স দেখিয়েছে সৌদি আরব। ম্যাচের যোগ করা সময়েও বেশি কয়েকবার গোলের সুযোগ আসে আর্জেন্টিনার সামনে। কিন্তু সৌদি আরবের গোলকিপার আলওয়াইস মেসিদের প্রতিটি আক্রমণই প্রতিহত করে দেন। কোনোভাবেই তাকে পরাস্ত করতে পারেনি আর্জেন্টিনার আক্রমণভাগ। ২-১ গোলের পরাজয়ে শেষ হয় আর্জেন্টিনার টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। নায়কের বেশেই মাঠ ছাড়েন আলওয়াইস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com