1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি*

ম্যারাডোনা নিশ্চিতভাবেই আমাদের সঙ্গে আছেন : মেসি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আগের বিশ্বকাপগুলোতে আর্জেন্টিনার খেলার দিন ভিআইপি স্ট্যান্ডে একটি মুখ ছিল অতি চেনা। ডিয়াগো আরমান্ডো ম্যারাডোনা সব জায়গাতেই দলকে উৎসাহ দিতে ছুটে গেছেন। এবার এই কিংবদন্তি নেই। তার না থাকার হাহাকার বুকে বাজলেও লিওনেল মেসি মনে করেন কোন এক জায়গা থেকে নিশ্চিতভাবেই তাদের সঙ্গে আছেন তিনি।

২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়েসে পৃথিবী থেকে বিদায় নেন ১৯৮৬ বিশ্বকাপের নায়ক ম্যারাডোনা। যাকে মনে করা হয় গত শতাব্দীর সেরা ফুটবলারদের একজন।

দুনিয়াজুড়ে আর্জেন্টিনার ভক্ত সংখ্যাও বেড়েছে মূলত ম্যারাডোনাকে দেখে। ছিয়াশিতে প্রায় একার নৈপুণ্যে দলকে জেতান বিশ্বকাপ।

ম্যারাডোনার পর আর্জেন্টিনার পতাকা সবচেয়ে সমুন্নত করেছেন মেসি। বিশ্বকাপ জিতলে তিনিও বসবেন ম্যারাডোনার কাতারে। এবার নিজের শেষ বিশ্বকাপ খেলতে নামার আগে কিংবদন্তি ম্যারাডোনাকে নিয়ে আবেগ ঝরল মেসির কণ্ঠে, ‘তাকে স্ট্যান্ডে দেখতে না পাওয়া অদ্ভুতুড়ে হবে। তিনি মাঠে পর মানুষের পাগলামো দেখতে পাব না এবার। তিনি সব সময় জাতীয় দলকে ভালোবাসতেন। সব সময় আমাদের সঙ্গে ছিলেন, এখনো কোন জায়গা থেকে আমাদের সঙ্গেই আছেন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com