1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি*

পর্দা উঠলো কাতার বিশ্বকাপের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শত আলোচনা-সমালোচনাকে পেছনে ফেলে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে কাতারের ফুটবল বিশ্বকাপ। রোববার প্রথম দিনের খেলায় মাঠে নামছে স্বাগতিক কাতার, প্রতিপক্ষ ইকুয়েডর। মাঠের লড়াই শুরুর আগে বর্ণীল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠেছে গ্রেটেস্ট শো অন আর্থের।

কাতারের আল বায়াত স্টেডিয়ামে আয়োজিত হয়েছে বর্ণীল এ উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানকে ঘিরে পুরো স্টেডিয়াম এলাকা জুড়েই বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ৬০ হাজার দর্শকভর্তি স্টেডিয়ামে শুরুতেই পারফর্ম করেছেন কাতারের আঞ্চলিক শিল্পীরা। নাচ-গান এবং ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে তারা তুলে ধরতে চেয়েছেন উপসাগরীয় দেশটির সংস্কৃতি।

কাতারের আঞ্চলিক পারফরম্যান্সের মধ্যেই হুট করে মঞ্চে এসে হাজির হন হলিউড কিংবদন্তি মরগান ফ্রিম্যান। মঞ্চে কয়েক মিনিটের উপস্থিতিতে শান্তি ও ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা করেছেন ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’ সিনেমার বিখ্যাত এ অভিনেতা।

এরপর মঞ্চে আসেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সর্বকনিষ্ঠ সদস্য জাংকুক। মিনিট পাঁচেকের পারফরম্যান্সে গ্যালারির সকল দর্শককে জাগিয়ে তুলেছেন এই তারকা। এবারের বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ গেয়েছেন তিনি। জাংকুকের মনোমুগ্ধকর পারফরম্যান্সের সময় বিশ্বকাপের মাসকট লা’ইবও পারফর্ম করেছে মঞ্চে। বিশ্বকাপের উদ্ধোধনী অনুষ্ঠানে এই প্রথম কোরিয়ান কোনো শিল্পী হিসেবে পারফর্ম করলেন জাংকুক।

এরপর বর্ণীল আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। উদ্বোধনী ঘোষণায় বিশ্বের সকল দেশের দর্শকদের কাতারে আমন্ত্রণ জানান তিনি। ৪৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানটি শেষ হয় রঙ-বেরঙের আতশবাতজি ফুটানোর মাধ্যমে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com