1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

মোদি-মমতার বৈঠক ৫ ডিসেম্বর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতের দিল্লিতে আবারও মুখোমুখি বসতে পারেন দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৫ ডিসেম্বর মোদি-মমতার মুখোমুখি বসার সম্ভাবনা রয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে।

কথা হতে পারে রাজ্যের বকেয়া টাকা নিয়ে। ৫ ডিসেম্বর দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক ডেকেছেন মোদি। আমন্ত্রণ জানানো হয়েছে মমতাকেও।

নবান্ন সূত্র জানায়, এই বৈঠকের পরই এদিনই আলাদা করে মুখোমুখি বসতে পারেন মমতা-মোদি। বৈঠকে ১০০ দিনের কাজের বকেয়া অর্থ নিয়েও আলোচনা হতে পারে মোদি ও মমতার মধ্যে। রাজ্যের দাবি, গত ডিসেম্বর মাস থেকে কেন্দ্রের তরফে ১০০ দিনের কাজের অর্থ পাঠানো বন্ধ রয়েছে। সেই অর্থের পরিমাণও কম নয়। মুখ্যমন্ত্রী মমতা সেই বকেয়া রুপি মেটানোর দাবি মোদির কাছে তুলতে পারেন।

এ ছাড়া রাজ্যের কয়েকটি জেলায় গঙ্গা ভাঙন দেখা দিয়েছে। তাতে মানুষের ঘর–বাড়ি তলিয়ে যাচ্ছে। এ বিষয়ে বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরী সোচ্চার হয়েছেন। চিঠি লিখেছেন মমতাও। তবে এবারের বৈঠকে গঙ্গাভাঙন নিয়েও মোদির দৃষ্টি আকর্ষণ করতে পারেন মমতা। এই ভাঙনের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার বিস্তীর্ণ এলাকা। সূত্র : হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com