1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

কারামুক্তির পর রাজীব গান্ধীর হত্যাকারী নলিনী বললেন, ‘আমি খুবই দুঃখিত’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২০১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ৩১ বছর কারাবাসের পর জেল থেকে বেরিয়ে দুঃখপ্রকাশ করলেন রাজীব গান্ধীর হত্যা মামলায় অপরাধী নলিনী শ্রীহরণ। তিনি জানিয়েছেন, ঘটনার দিন বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের জন্য তিনি দুঃখিত, অনুতপ্ত।

সংবাদমাধ্যমে নলিনী বলেন, ‘‘ওদের জন্য আমি খুবই দুঃখিত। এটা নিয়ে আমরা বহু বছর ধরে অনেক ভেবেছি। আমরা সত্যিই অনুতপ্ত। ওরা ওদের কাছের মানুষকে হারিয়েছে।’

জেল থেকে ছাড়া পাওয়ার পর ভারতে আর থাকবেন না বলে জানিয়েছেন নলিনী। তিনি জানান, এবার ব্রিটেনে গিয়ে মেয়ের সঙ্গে দেখা করবেন। সেখানেই থাকবেন। নলিনীর সঙ্গে যাবেন তার স্বামী তথা রাজীব গান্ধী হত্যা মামলায় আরেক অপরাধী মুরুগানও।

প্রয়াত রাজীব গান্ধীর স্ত্রী সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে চান না নলিনী। সাংবাদিকদের প্রশ্নের মুখে তার প্রতিক্রিয়া, ‘‘না, একদম দেখা করতে চাই না।’’

রাজীব গান্ধীর হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৬ জনকে শুক্রবার মুক্তির নির্দেশ দেয় ভারতের সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে নলিনী, মুরুগান ছাড়াও মুক্তি পেয়েছেন রবিচন্দ্রন, শান্থন, রবার্ট পায়াস এবং জয়কুমার। এর আগে চলতি বছরের মে মাসে সুপ্রিম কোর্ট রাজীব গান্ধীর খুনের মামলার আরেক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পেরারিভালনকে মুক্তি দিয়েছিল।

প্রসঙ্গত, ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরমবুদুরে নির্বাচনী জনসভায় এক আত্মঘাতী হামলায় নিহত হন ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গাঁধী। সেই মামলায় দোষী সাব্যস্ত হন নলিনী। প্রথমে তার মৃত্যুদণ্ডের সাজা হলেও সনিয়া গান্ধীর হস্তক্ষেপে তা কমে যাবজ্জীবন কারাবাস হয়েছিল। সূত্র : আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com