1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি*

আজ কেমন থাকতে পারে মেলবোর্নের আবহাওয়া?

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২৫৯ বার দেখা হয়েছে

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ রবিবার শিরোপা জয়ের লড়াইয়ে নামছে ইংল্যান্ড-পাকিস্তান। যে ম্যাচকে ঘিরে রয়েছে উত্তাপ। তবে এই ফাইনালেও রয়েছে বৃষ্টির ভ্রুকুটি।

অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতরের পূর্বাভাস, ফাইনালের দিন অর্থাৎ আজ রবিবার সকাল থেকেই আকাশ থাকবে মেঘলা। বেলা বাড়ার সঙ্গে শুরু হতে পারে বৃষ্টি। সেই সঙ্গে বইবে পারে ঝোড়ো হাওয়া। গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ২৫ কিলোমিটার। আজ আকাশ পরিষ্কার হওয়ার কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি হতে পারে সোমবারও। কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

ইতোমধ্যে শনিবারও বৃষ্টি হয়েছে। অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর পরবর্তী সাতদিনের যে পূর্ভাবাস দিয়েছে, তাতে দেখা গেছে, বৃহস্পতিবারের আগে পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। বৃহস্পতিবারও বৃষ্টির হতে পারে। তবে সেটা ৩০ শতাংশ। শুক্রবার রোদ ঝলমলে দিন থাকতে পারে। সে যাইহোক না কেন, মোদ্দা কথা, অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিসের পূর্বাভাসে শঙ্কিত আইসিসি।

ফাইনালের জন্য বিকল্প দিন হিসেবে সোমবার রাখা হয়েছে। রবিবার যদি বৃষ্টির জন্য ফাইনাল না হয়, তবে খেলা হবে সোমবার। সেমিফাইনাল এবং ফাইনালের জন্য আগেই অতিরিক্ত দিন হাতে রেখেছিল আইসিসি। আবার রবিবার যদি কিছুটাও খেলা হওয়ার পর বন্ধ হয়ে যায়, সে ক্ষেত্রে সোমবার বাকি খেলা হবে। ফলাফলের জন্য অন্তত ১০ ওভার করে খেলতেই হবে দু’দলকে।

তবে অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবারেও ভারী বৃষ্টি হতে পারে। ফলে, রবিবার এবং পরের দিনও ফাইনাল ম্যাচ করা বেশ কঠিন। সূত্র : হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com