1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইনালে পাকিস্তানের সম্ভাব্য একাদশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন শেষের পথে। সামনে মাত্র একটি ম্যাচ। তাতেই নির্ধারণ হবে ক্রিকেটের খুদে সংস্করণের এবারের সিংহাসন যাবে কার দখলে? সেটা জানতে চাতক পাখির ন্যায় প্রহর গুণছেন ক্রিকেটপ্রেমীরা। শুধু পাকিস্তান ও ইংল্যান্ড সমর্থকরাই নন; গোটা ক্রিকেটবিশ্বের চোখ এখন অস্ট্রেলিয়ার মেলবোর্নে।

সেখানের ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় আগামীকাল দুপুর ২টায় মুখোমুখি হবে পাকিস্তান-ইংল্যান্ড।

খুড়িয়ে খুড়িয়ে ফাইনালে ওঠা পাকিস্তান এখন জয়ের বিকল্প ভাবছেই না। শিরোপা নিয়েই ঘরে ফিরতে চান বাবর আজম। সেই ভাবনায় ইংল্যান্ড দলকে কাবু করতে সম্ভব হলে ১১জন অলরাউন্ডার নিয়ে নামতে চান বাবর আজম।

গত ম্যাচে ভারতীয় বোলারদের দুই ইংলিশ ওপেনার যেভাবে তুলোধোনা করেছেন, তাতে দুশ্চিন্তা বেড়েছে পাকিস্তান দলে। তবে পাকিস্তানের পেস আক্রমণ সবচাইতে শক্তিশালী। তাই ইংল্যান্ডকে কম রানে বেধে ফেলতে শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহের বিকল্প দেখছেন না বাবর আজম।

দুই স্পিন অলরাউন্ডার শাদাব খান ও মোহাম্মদ নওয়াজও থাকছেন নিশ্চিত। তাদের সঙ্গে যোগ দিতে পারেন পেস অলরাউন্ডার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

ব্যাটিংয়ে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ভিত গড়ে দিতে পারলে কেল্লাফতে। তবে তারা ব্যর্থ হলে সে দায়িত্ব কাঁধে নেবেন মোহাম্মদ হারিস, শান মাসুদ ও ইফতেখার আহমেদ।

এক কথায় সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের জয়ের একাদশে কোনো পরিবর্তন না আসার সম্ভাবনাই বেশি।

পাকিস্তান দলের সম্ভাব্য একাদশ : মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com