1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত

বাংলাদেশের জন্য বড় ধরনের সুখবর দিলো আইসিসি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৮২ বার দেখা হয়েছে

উপরন্তু ইতিহাস গড়তে না পারার আক্ষেপের দিনে শুনতে হয় আরও একটি দুঃসংবাদ! আর তাছিল- যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডের মোড়কে গড়া ‘বাছাই পর্ব’ খেলতে হবে বাংলাদেশ দলকে।

তবে, ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এমন খবরের ভুল ধরিয়ে দিয়ে উল্টো বাংলাদেশের জন্য বড় ধরনের সুখবর দিলো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি।

বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সেরা দশে থাকায় ২০২৪ বিশ্বকাপে বাছাইপর্ব ছাড়াই সরাসরি খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান দল!

সেইসঙ্গে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরটি এবারের বিশ্বকাপ ফরম্যাট থেকে ভিন্ন ফরম্যাট হবে বলেও জানায় সংস্থাটি। যেখানে অংশ নেবে মোট ২০টি দল।

আইসিসি জানায়, ওই ২০ দলের মধ্যে পূর্ব নির্ধারিত ২টিসহ ১০টি দল ইতোমধ্যেই নির্ধারণ হয়েছে। যার মধ্যে পূর্ব নির্ধারিত দল দুটি হলো- দুই আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র (ইউএসএ)।

বাকি ৮টি দল হলো- এবারের বিশ্বকাপের সুপার টুয়েলভে দুই গ্রুপের সেরা ৮ দল- নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস।

উপরোক্ত এই ১০ দলের বাইরে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে সেরা দশ দলের মধ্যে থাকায় সরাসরি খেলার সুযোগ পাবে বাংলাদেশ ও আফগানিস্তান।

আর বাকি ৮টি দল আফ্রিকা জোন কোয়ালিফায়ার (২ দল), এশিয়া জোন কোয়ালিফায়ার (২ দল), ইউরোপ কোয়ালিফায়ার (২ দল), আমেরিকা কোয়ালিফায়ার (১ দল) ও ইস্ট এশিয়া প্যাসিফিক কোয়ালিফায়ার (১টি দল) থেকে নির্ধারিত হবে।

আইসিসির প্রতিবেদন অনুযায়ী, টুর্নামেন্টে মোট ২০ দলের খেলবে ৪টি গ্রুপে ভাগ হয়ে। যেখানে প্রতিটি গ্রুপে থাকবে ৫টি করে দল। আর প্রতি গ্রুপ থেকে ২টি করে দল উঠবে সুপার-এইটে। যেখানে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ৮টি দল।

পরে, সুপার এইটের দুই গ্রুপ থেকে সেরা ৪টি দল খেলবে সেমিফাইনাল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com