1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা

পাকিস্তানের বিপক্ষে টাইগার একাদশে আসতে পারে দুই পরিবর্তন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে দুটি গ্রুপেই জমজমাট লড়াই হচ্ছে। তবে বি-গ্রুপ থেকে কারা সেমিফাইনালে যাচ্ছে, সেটা জানতে গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। যে কোনো কিছুই হতে পারে। বাংলাদেশের জয় এবং আরেক ম্যাচে দক্ষিণ আফ্রিকা হারলেই সেমি নিশ্চিত টাইগারদের।

সমীকরণটা যেভাবে বলা যাচ্ছে মেলানোটা তার চেয়ে অনেক কঠিন। ভারতের বিপক্ষে হারের হতাশা কাটিয়ে উঠেছে বাংলাদেশ। নিজেদের চাঙ্গা করতে শুক্রবার রোলটন ওভালে পুরোদমে অনুশীলন করেছে টাইগাররা। অনুশীলন ছিল প্রাণবন্ত।

তবে দেখা যায়নি দলের সেরা ব্যাটার লিটন দাসকে। সূত্র জানিয়েছে, ভারতের বিপক্ষে ২৭ বলে তার ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলার পথে হ্যামস্ট্রিংয়ে পুরোনো চোটের জায়গায় আবার চোট পান লিটন।

যে কারণে বিশ্রামে রয়েছেন তিনি। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগেই চোট সেরে উঠবেন বলে আশাবাদী বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী।

তিনি বললেন, ‘পাকিস্তান ম্যাচের আগে হাতে সময় আছে। আমরা শনিবার তার পরীক্ষা করে দেখব। আশা করি, কোনো সমস্যা হবে না।’

বিশেষ করে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে সবচেয়ে খরুচে বোলিং করা শরিফুল আবারও বাদ পড়তে পারেন একাদশ থেকে। অ্যাডিলেডে ভারতের বিপক্ষে সেই ম্যাচে পেসার শরিফুল ছিলেন সবচেয়ে খরুচে বোলার। ৪ ওভার বল করে ৫৭ রান দিয়েছিলেন তিনি, ছিলেন উইকেট শূ্ন্যও। দলের চার পেসারদের মধ্যে সবচেয়ে নিষ্প্রভ ছিলেন এই শরিফুল।

মূলত, ভারতের ব্যাটিং লাইনআপে ডানহাতি ব্যাটার বেশি থাকায় বাঁহাতি পেসার শরিফুলকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ভারতের মতো পাকিস্তানের ব্যাটিং অর্ডারেও ডানহাতি ব্যাটার বেশি। শান মাসুদ ব্যতীত পাকিস্তানের প্রথম ছয় ব্যাটারের পাঁচজনই ডানহাতি। ফলে, শরিফুল পাকিস্তানের বিপক্ষেও একাদশে থাকবে কিনা তা নিয়েছে কৌতূহল রয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

জানা গেছে, শরিফুলকে নিয়ে দ্বিধায় রয়েছে টিম ম্যানেজমেন্টও। শরিফুলের প্রথম বিকল্প হিসেবে ভাবা হচ্ছে মিরাজকে। কিন্তু পাকিস্তানের ব্যাটিং অর্ডারে ডানহাতি ব্যাটার বেশি হওয়ায় এই অফ স্পিনারের পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন বাঁহাতি স্পিনার নাসুম। সবমিলিয়ে, পাকিস্তানের বিপক্ষে শরিফুলের বাদ পড়া এক প্রকার নিশ্চিতই, সেক্ষেত্রে মিরাজ বা নাসুমকে দেখা যেতে পারে একাদশে।

পাকিস্তানের বিপক্ষে আরও একটি পরিবর্তন করতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে পুরো বিশ্বকাপেই ছন্দের বাইরে থাকা ইয়াসির আলি আবারও বাদ পড়তে পারেন একাদশ থেকে। ইয়াসির আলি বাদ পড়লে সেক্ষেত্রে আবারও একাদশে ফিরবেন সৌম্য সরকার। এছাড়া আর কোনো পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, মেহেদী মিরাজ/নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com