1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি বন্ধ কারখানা সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল, স্বল্প সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন!

বিএনপিকে রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসার অনুরোধ নানকের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপিকে রাজনৈতিক কর্মকাণ্ড ও রাজনৈতিক ভাষায় ফিরে আসার অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আমরা স্বাগত জানাই বিএনপিকে।

আজ শনিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের সম্মেলনের মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

নানক বলেন, রাজনীতিতে একটা শিষ্টাচার রয়েছে। রাজনীতিতে একটি গতানুগতিক প্রথা রয়েছে। বিএনপি নামক দলটি কিন্তু রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে কথা বলে, অশালীন কথা বলে। সে কারণে আমি অনুরোধ করব, রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসার জন্য। রাজনৈতিক ভাষায় ফিরে আসার জন্য।

নানক বলেন, আমাদের নেত্রীর পরিষ্কার নির্দেশনা হলো— কোনো আন্দোলন সংগ্রামে বাধা দেওয়া যাবে না। যার যার কর্মসূচি পালন করতে হবে। বিভিন্ন জায়গায় পরিবহন বন্ধ হচ্ছে, বিশেষ করে বাস ও ট্রাক বন্ধ হচ্ছে। এই বাস-ট্রাক বন্ধ হচ্ছে একটি কারণে। এটি কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা দিয়ে করা হচ্ছে না। আতংকের কারণে বাস-ট্রাক মালিক সমিতি বন্ধ করে ।

তিনি বলেন, আমরা যে মাঠটিতে দাঁড়িয়ে আছি সেটি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। এই ঐতিহাসিক মাঠেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণ দিয়েছিলেন। বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের দিকনির্দেশনা দিয়েছিলেন। ডিসেম্বর মাস বিজয়ের মাস। এই বিজয়ের মাস সামনে রেখে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১১ নভেম্বর এই মাঠে যুব মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ১০ লক্ষাধিক যুবক এই সমাবেশে উপস্থিত থাকবে।

এদিকে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলসহ ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা আওয়ামী লীগ সম্মেলন ও যুবলীগের ৫০ বছর উদযাপন হবে সোহরাওয়ার্দী উদ্যানে একই মঞ্চে। এরই মধ্যে মঞ্চ তৈরি কাজ শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com