1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

অধিনায়কত্ব ছাড়লেন মোহাম্মদ নবী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২১২ বার দেখা হয়েছে

আজ শুক্রবার অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাছে আফগানিস্তান ৪ রানে হেরে যায়। এতে তাদের এবারের বিশ্বকাপ যাত্রা থেমে গেল।

দলটি এ বিশ্বকাপে তিনটি খেলায় পরাজিত হয়। তাছাড়া বৃষ্টির কারণে তাদের দুটি খেলা পরিত্যক্ত হয়। ফলে কোনো জয় ছাড়াই এই টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া একমাত্র দল আফগানিস্তান।

নবী তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে লিখেছেন, ‘আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ হয়েছে। আমরা বা আমাদের সমর্থকরা এটি আশা করিনি। ম্যাচের ফলাফল নিয়ে আমরা আপনার মতোই হতাশ।’

পদত্যাগের বিষয়ে তিনি লিখেন, ‘যথাযথ সম্মানের সাথে আমি অধিনায়কত্ব থেকে পদত্যাগ করার ঘোষণা দিচ্ছি। যখন ম্যানেজমেন্ট ও দলের প্রয়োজন হবে তখন দেশের হয়ে খেলা চালিয়ে যাব।’

রশিদ খানের পদত্যাগের পর ৩৭ বছর বয়সী নবী সংযুক্ত আরব আমিরাতে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়কের দায়িত্ব নেন। নবী এর আগেও ২০১০ সালে নওরোজ মঙ্গলের পরিবর্তে অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com