1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

আরব শীর্ষ সম্মেলনে যাচ্ছেন না মরক্কোর বাদশাহ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মরক্কোর বাদশাহ ষষ্ট মোহাম্মদ প্রতিবেশী আলজেরিয়ায় অনুষ্ঠেয় আরব শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না। আনাদুলু নিউজ অ্যাজেন্সি এ তথ্য প্রকাশ করেছে। এর আগে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জানিয়েছিলেন, তিনি চিকিৎসকের পরামর্শে এই সম্মেলনে যেতে পারছেন না। আজ মঙ্গলবার দু’দিনের এই সম্মেলন শুরু হচ্ছে।

মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতা সোমবার জানান, বাদশাহ সম্মেলনে যাচ্ছেন না। তিনি এর কোনো কারণ জানাননি।

বুরিতা সৌদি চ্যানেল আল-আরাবিয়াকে জানান, ‘মরক্কোর বাদশাহ তার অনুপস্থিতি সত্ত্বেও গঠনমূলক কাজ অব্যাহত রাখার জন্য আমাদের প্রতিনিধিদলকে নির্দেশনা দিয়েছেন।’

উত্তর আফ্রিকার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে শনিবার নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। শীর্ষ সম্মেলনের প্রস্তুতি হিসেবে একটি আরব মন্ত্রি পর্যায়ের বৈঠকে আলজেরিয়ার চ্যানেলের মানচিত্রকে মরক্কো ‘ভুল’ হিসেবে অভিহিত করলে নতুন উত্তেজনার সৃষ্টি হয়। আলজেরিয়ার চ্যানেলটি মানচিত্রটির ব্যবহারকে ‘কারিগরি ত্রুটি’ হিসেবে অভিহিত করে ক্ষমা চায়।

অবশ্য বুরিতা জানান, আলজেরিয়ার এই ব্যাখ্যায় তারা সন্তুষ্ট হননি।

পশ্চিম সাহারা অঞ্চল নিয়ে আলজেরিয়া ও মরক্কোর মধ্যে টানাপোড়েন রয়েছে।

গত বছর মরক্কোর সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল আলজেরিয়া।

এর আগে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জানিয়েছিলেন, চিকিৎসকেরা তাকে ভ্রমণ করতে নিষেধ করায় তিনি এই শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারছেন না। সূত্র : মিডল ইস্ট মনিটর ও অন্যান্য

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com