1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

এটা আমার সেরা ইনিংস : শান্ত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৩০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ ওপেনার নাজমুল হোসেন শান্ত বলেছেন, রান রেট নয়, দলের লক্ষ্য হচ্ছে চলতি টি-২০ বিশ্বকাপে যতটা সম্ভব ম্যাচ জয় করা।

এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে দু’টিতে জয় ও ১টিতে হেরেছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ রানে এবং জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রানে জয় পায় টাইগাররা। বাকি একটিতে দক্ষিণ আফ্রিকার কাছে সংক্ষিপ্ত ভার্সনে রান বিবেচনায় নিজেদের সবচেয়ে বড় ১০৪ রানের ব্যবধানে হারে বাংলাদেশ।

গ্রুপ-২এ ভারতের পর টেবিলের দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। রান রেটের হিসেবেও বেশ পিছিয়ে টাইগাররা। তবে এই রান রেটই টুর্নামেন্টে শেষ দিকে সমস্যায় ফেলতে পারে বাংলাদেশকে।

জিম্বাবুয়ের বিপক্ষে ৫৫ বলে সর্বোচ্চ ৭১ রান করেন শান্ত। তার ক্যারিয়ার সেরা ইনিংসের সুবাদে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫০ রান করতে পারে বাংলাদেশ।

ম্যাচ শেষে শান্ত বলেন, না, সত্যিই আমরা নেট রান রেট নিয়ে ভাবছি না। আমরা শুধুমাত্র ম্যাচ জয়ের লক্ষ্য স্থির করেছি।

এ ম্যাচে টি-২০ ক্রিকেটে প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদ পাওয়া শান্ত এমন ইনিংসের কল্যাণে টিম ম্যানেজমেন্টের বিশ্বাসের প্রতিদান দিয়েছেন। এর আগে ম্যাচগুলোতে রান না পাবার পরও শান্তর উপর আস্থা রেখেছিলো টিম ম্যানেজমেন্ট।

শান্ত জানান, এর আগে চেষ্টা করেও বার বার ব্যর্থ হওয়ার পর আজকের ইনিংসটি ছিল বিশেষ কিছু।

শান্ত বলেন, আমার মনে হয়, এটা আমার সেরা ইনিংস। কারণ এটিই আমার প্রথম টি-২০ হাফ-সেঞ্চুরি। এজন্য স্পেশাল।

তিনি আরো বলেন, আমাদের বোলিং ডিপার্টমেন্টে মুস্তাফিজ-তাসকিন-হাসান সবাই খুব ভালো বোলিং করেছে। ভালো বিষয় হলো সবাই একে অপরকে সহায়তা করেছে। এখন উন্নতিও বেশ ভালো হচ্ছে। আমরা পরের ম্যাচেও ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com