1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

ঢাকায় আসবেন সৌদি যুবরাজ সালমান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আগামী বছরের প্রথম দিকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান ঢাকা সফর করবেন। তার সফর উপলক্ষে দুইপক্ষ আলোচনা করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

বুধবার (২৬ অক্টোবর) সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আশা করছি আগামী বছরের প্রথম ভাগে তিনি আসবেন।

অনেক বিষয়ে দুদেশ অগ্রসর হচ্ছে জানিয়ে তিনি বলেন, সৌদিরা অনেক বিনিয়োগ প্রস্তাব দিয়েছে, আমরাও তাদের বিনিয়োগ চাই। তাদের কয়েকটি প্রস্তাব আমরা চূড়ান্ত করতে যাচ্ছি। যুবরাজ এলে সেই কাজগুলো আরও ত্বরান্বিত হবে। বিদ্যুৎ, সৌরবিদ্যুৎ, সমুদ্রবন্দর টার্মিনালসহ বেশ কয়েকটি প্রকল্প রয়েছে।

সৌদি আরবে প্রায় ২৬ লাখ বাংলাদেশি কর্মরত। বর্তমানে প্রতিদিন তারা চার হাজারের মতো ভিসা দিচ্ছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি জনশক্তি এজেন্টের সংস্থা বায়রার সঙ্গে দূতাবাসের একটি সমস্যা দেখা দিয়েছে।

বিভিন্ন ধরনের সৌদি ভিসা আছে জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের জন্য যে ভিসা সেটির বায়োমেট্রিক করতে সাড়ে চার ডলার খরচ করতে হবে এবং এর পুরোটাই বহন করবে চাকরিদাতা। কিন্তু আমাকে বলা হয়েছিল এটির জন্য দূতাবাসকে ৩০ ডলার দিতে হবে।

তিনি বলেন, আমি রাষ্ট্রদূতকে বলেছি বর্তমানে যেভাবে চলছে সেভাবেই চালু রাখেন। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com