1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

দ. আফ্রিকার বিপক্ষে ১৮০ রান চায় বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বৃহস্পতিবার সকাল ৯টায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে আগে ব্যাটিংয়ের সুযোগ পেলে বাংলাদেশের টার্গেট থাকবে ১৮০-১৯০ রান।

ম্যাচের আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, উইকেট বিবেচনায় সিডনি ম্যাচে আগের চেয়ে হয়তো বেশি রান করতে হবে।

সাকিব বলেন, নেদারল্যান্ডসের বিপক্ষে আমরা ১৪৪ রান করে তাদের ডিফেন্ড করতে পেরেছি। তার মানে ওই পিচের জন্য সেটা যথেষ্ট ছিল। সিডনিতে হয়তো ১৮০ করতে হবে।

তিনি আরও বলেন, পুরো দল মিলে আমরা কীভাবে ১৮০-১৯০ করতে পারি কিংবা এমনও হতে পারে ১৩০ রানের পিচও হতে পারে। সেটা আমরা যেন করতে পারি তাহলে খুশি থাকব। আমাদের চিন্তাভাবনা কীভাবে দলকে এগিয়ে নিতে পারি।

দলের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং নিয়ে সাকিব বলেন, আমাদের অনেক জায়গা আছে যেখানে আরও বেশি নিখুঁত হতে হবে। আমার কাছে মনে হয় ফিল্ডিংয়ে খুব ভালো করছি, ফাস্ট বোলিংটাও খুবই ভালো আছে। ব্যাটিং নিয়ে স্বস্তি পেতে শুরু করেছি। সব ডিপার্টমেন্টেই আমরা যদি ৫-১০ শতাংশ করে উন্নতি করতে পারি তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরও ভালো একটি ম্যাচ উপহার দিতে পারব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com