1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

এক নজরে বিশ্বজুড়ে ভারতীয় বং‌শোদ্ভূত রাষ্ট্রনেতাদের তালিকা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২০৭ বার দেখা হয়েছে

শুধু ভারতীয় বংশোদ্ভূত হিসেবে নয়, ২০২০ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের ‘রানিং মেট’ হিসেবে জিতে কমলা আমেরিকার ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হওয়ারও রেকর্ড গড়েছিলেন।

ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপিদের সমর্থনে নির্বাচিত ৪২ বছরের ঋষি সুনাকও একই সঙ্গে দু’টি রেকর্ড গড়েছেন।

ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত ৪২ বছরের ঋষি প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রীর পাশাপাশি ওই পদে নির্বাচিত সবচেয়ে কম বয়সী নেতা।

শুধু কমলা বা ঋষি নয়, বিশ্বের বিভিন্ন দেশেই প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের মতো পদে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূতরা।

তালিকায় রয়েছেন পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্টোনিও কোস্টা, গায়ানার প্রেসিডেন্ট মোহাম্মদ ইরফান, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনাউথের মতো পরিচিত রাষ্ট্রনেতারা।

ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসের নাগরিকদের বড় অংশ ভারতীয় বংশোদ্ভূত। শুধু প্রধানমন্ত্রী প্রবিন্দ নন, সেখানকার প্রেসিডেন্ট পৃথ্বীরাজ রুপুনও ভারতীয় বংশোদ্ভূত।

২০১৭ সাল থেকে মরিশাসের প্রধানমন্ত্রী পদে থাকা পূর্বপুরুষেরা এসেছিলেন উত্তরপ্রদেশ থেকে। তারা ছিলেন হিন্দু আহির জনগোষ্ঠীর মানুষ।

২০১৫ সাল থেকে পর্তুগালের প্রধানমন্ত্রী পদে থাকা অ্যান্টোনিওর পূর্বপুরুষরা ছিলেন পর্তুগিজ উপনিবেশ গোয়ার মানুষ। কোঙ্কনিতে অ্যান্টোনিওর নাম বাবুশ। যার অর্থ ‘ভালবাসার মানুষ’।

দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম রাষ্ট্র সুরিনামে ২০২০ সাল থেকে প্রেসিডেন্ট পদে রয়েছেন চন্দ্রিকাপ্রসাদ সান্তোখি। ৬৩ বছরের এই প্রাক্তন পুলিশ অফিসার অবশ্য নিজের দেশে ‘চ্যান’ নামে পরিচিত।

দক্ষিণ আফ্রিকার আরেক দেশ, সাবেক ব্রিটিশ উপনিবেশ গায়ানার প্রেসিডেন্ট পদে রয়েছেন আরেক ভারতীয় বং‌শোদ্ভূত, ৪২ বছরের মোহাম্মদ ইরফান আলি।

ঋষি বা অ্যান্টোনিওর মতো শীর্ষ পদে না হলেও এই মুহূর্তে বিশ্বের অন্তত ১৫টি দেশে অর্ধশতের বেশি ভারতীয় মন্ত্রী রয়েছেন বলে সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছিল।

ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রীর সংখ্যা সবচেয়ে বেশি আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশে।

প্রধানমন্ত্রী হওয়ার আগে ব্রিটেনে অর্থমন্ত্রীর পদ সামলেছেন ঋষি। ওই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে দেখা গেছে প্রীতি পাটেল, সুয়েলা ব্রেভারমানের মতো কনজারভেটিভ নেত্রীদের।

গত জুলাইয়ে বরিস জনসনের ইস্তফার পর ব্রিটেনের প্রধানমন্ত্রী পদের লড়াইয়ে নেমেছিলেন ঋষি। কিন্তু শেষ পর্যন্ত লিজ ট্রাসের কাছে ভোটাভুটিতে হেরে যান তিনি। এবার কনজারভেটিভ পার্টির এমপিদের সংখ্যাগরিষ্ঠ অংশের সমর্থনে ঋষি প্রধানমন্ত্রী হলেন। সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com