1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃষ্টিতে প্রোটিয়াদের স্বপ্নভঙ্গ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো বেরসিক বৃষ্টি বেশ ভালো রকমের বাগড়া দিয়েছে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে মধ্যকার ম্যাচে। বৃষ্টির জন্য সময় নষ্ট হওয়ায় দুই দলের ইনিংসের দৈর্ঘ্য কমে ৯ ওভারে চলে আসে।

হোবার্টের বেলেরিভ ওভালে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৯ রান তোলে জিম্বাবুয়ে। ৮০ রানের জবাবে খেলতে নেমে শুরু থেকেই বৃষ্টির মধ্যেই ঝড় তোলেন কুইন্টন ডি’কক। প্রথম ওভারে তোলেন ২২ রান। এরপর আবার বৃষ্টি নামলে লক্ষ্য ৭ ওভারে নির্ধারিত হয় ৬৪ রান।

এই লক্ষ্য তাড়া করতে নেমে ডি’ককের ঝড়ে দক্ষিণ আফ্রিকা মাত্র ৩ ওভারে ৫১ রান তুলে ফেলে। কিন্তু এরপর বৃষ্টি একপ্রকার ছিনতাই করে দক্ষিণ আফ্রিকার নিশ্চিত জয়।

বৃষ্টি বেড়ে যাওয়ায় দুই দলের কেউ মাঠে না নামতেই আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে ১ পয়েন্ট পেলো জিম্বাবুয়ে। অন্যদিকে ২ পয়েন্ট হারিয়ে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে প্রোটিয়াদের।

এদিন ডি’ককের ঝড়ের তাণ্ডবে ছিন্ন ভিন্ন হয়ে যায় জিম্বাবুয়ের বোলাররা। এই প্রোটিয়ান ওপেনার মাত্র ১৮ বলে ৮ চার ও ১ ছয়ে ৪৭ রান করেও বৃষ্টি ঝামেলায় দলকে জেতাতে পারলেন না। অন্য প্রান্তে টেম্বা বাভুমার রান তখন মাত্র ২।

এদিন আগে ব্যাটিং করা জিম্বাবুইয়ানদের চাপে রাখে প্রোটিয়ান বোলাররা। ম্যাচের দ্বিতীয় ওভারে অধিনায়ক আরভিনকে (২ রান) ফেরায় ওয়েইন পারনেল। পরের ওভারে রেজিস চাকাভা (৮ রান) ও ইনফর্ম সিকান্দার রাজাকে (০ রান) ফেরায় লুঙ্গি এনগিডি।

পরের ওভারে ডেভিড মিলারের বুলেট গতির থ্রোতে রান আউট হয়ে ফেরেন শন উইলিয়ামসও (১ রান)। পঞ্চম উইকেট জুটিতে ওয়েসলি মাধবেরে এবং মিল্টন শুম্বা ৬০ রান যোগ করলে এই স্কোর দাঁড় করায় জিম্বাবুয়ে। এই জুটিতে বেশি আগ্রাসী ছিলেন মাধবেরে।

এই তরুণ জিম্বাবুইয়ান ১৮ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। এছাড়া শুম্বার ব্যাট থেকে আসে ১৯ রান। প্রোটিয়ান বোলারদের মধ্যে এনগিডি ২০ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com