1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং : রেড এলার্ট জারি ত্রিপুরা, আসামে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২২৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় সিত্রাং। আর এর জের ধরে ভারতের ত্রিপুরা ও আসাম রাজ্যে রেড এলার্ট জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গেও বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকালে স্থলভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড় সিত্রাং। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের বেশ ভালো প্রভাব পড়তে পারে ত্রিপুরায়। ২৪ ঘণ্টায় সর্বাধিক ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে সেই রাজ্যে।

ত্রিপুরা, মিজোরাম, মণিপুর ও নাগাল্যান্ডে রেড এলার্ট জারি করা হয়েছে। এই আবহে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ত্রিপুরায়। এক সপ্তাহের জন্য সমস্ত সরকারি কর্মীর ছুটিও বাতিল করে দেয়া হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ের জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ ও অরুণাচলপ্রদেশে।

এদিকে আসামের কাছার, করিমগঞ্জ ও হাইলাকাণ্ডিতে রেড এলার্ট জারি করা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তৈরি থাকতে বলা হয়েছে উত্তরপূর্বের রাজ্যগুলোতে।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার ভোরবেলাই বাংলাদেশের তিনকোণা দ্বীপ ও সন্দ্বীপের মাঝামাঝি কোনো স্থানে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিত্রাং। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের দাপটে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সঙ্গে কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া দিতে পারে।

ভারতীয় ‘মৌসম ভবনের’ তরফে জানানো হয়েছে, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ওই জেলাগুলোতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা আছে। ওই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com