1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

দাউদকান্দিতে মরহুম আবুল হাসেম স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২৪৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : বাংলাদেশ আওয়ামীলীগ দাউদকান্দি উপজেলা শাখার সাবেক সভাপতি,গৌরীপুর ইউনিয়ন পরিষদের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান মরহুম হাজী আবুল হাসেম সরকার ডে-নাইট সর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে স্বল্প পেন্নাই দিঘীর পার বালুর মাঠে স্বল্প পেন্নাই দিঘীড় পাড় যুব সমাজের আয়োজনে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন।

প্রধান অতিথির বক্তব্যে মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন বলেন খেলাধূলার সাথে মনের একটা নিবির সম্পর্ক রয়েছে। খেলাধূলায় নিমগ্ন থাকলে শরীর এবং মন দুটোই ভাল থাকে। সামাজিক অবক্ষয় রোধে খেলা ধূলার বিকল্প নেই। আমি স্বল্প পেন্নাই দিঘীড় পাড় যুব সমাজের উদ্যোগে আয়োজিত মরহুম আবুল হাসেম স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলার সার্বিক সাফল্য কামনা করছি।

খেলায় মরহুম হাজী আবুল হাসেম সরকার সুযোগ্য সন্তান উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাবু সরকারের সার্বিক ব্যবস্থাপনায় ও উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ খোরশেদ আলম টাইগারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আহসান হাবিব চৌধুরি লিল মিয়া,সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার,সাংবাদিক হাবিবুর রহমান,জিংলাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক ওমর ফারুক মিয়াজী,গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছমির আলম সরকার,গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ সরকার,শহীদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, যুবলীগ নেতা আলী আহমেদ মিয়াজিসহ আরো অনেকে খেলায় অংশ গ্রহন করে পেন্নাই ইয়াং রাইডার্স বনাম স্বল্প পেন্নাই দিঘীর পাড় স্টারর্স।

পেন্নাই ইয়াং রাইডার্স জয়লাভ করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com