1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

বরখাস্ত হলেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্তেংকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী লিজ ট্রাস। সম্প্রতি কোয়াসির মিনি-বাজেট প্রস্তাব থেকে ফেরার জল্পনার মধ্যেই নিজ অবস্থান ধরে রাখতে এ সিদ্ধান্ত নেন ট্রাস।

বিবিসি, স্কাইনিউজ ও এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসি জানায়, লিজ ট্রাস সরকারের বিতর্কিত অর্থনৈতিক পরিকল্পনার (মিনি-বাজেট) কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতির টালমাটাল অবস্থা রয়েছে। তাই অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্তেং তার দায়িত্ব থেকে সরে যেতে বলা হয়েছে।

এদিকে কোয়াসি কোয়ার্তেং নিজের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পদত্যাগের সুযোগ বেছে নেয়ার চেয়ে প্রধানমন্ত্রী লিজ ট্রাস তাকে বরখাস্ত করেছেন।

কোয়াসি তার টুইটার হ্যান্ডেলে টুইট করে জানান, তাকে অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে।

কোয়ার্তেং যুক্তরাজ্যের ইতিহাসে দ্বিতীয় স্বল্প মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশটির সবচেয়ে কম সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন লেইন ম্যাকলিওড। তিনি দায়িত্ব গ্রহণের ৩০ দিনের মাথায় হার্টঅ্যাটাকে মারা যান। ২০১৯ সাল থেকে যুক্তরাজ্য চারজন অর্থমন্ত্রী পেয়েছে। এরমধ্যে নাদিম জাওয়াহিরি তৃতীয় স্বল্প মেয়াদে (৬৩ দিন) অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বরিস জনসনের মন্ত্রী সভায় রদবদলের সময় সাজিদ জাবেদ ২০৪ দিন চতুর্থ স্বল্প মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বিবিসি জানাচ্ছে, কোয়াসির বরখাস্তের খবর প্রকাশের পর ডলারের বিপরীতে পাউন্ডের মান কমতে শুরু করেছে। ডলারের বিপরীতে পাউন্ডের মান ১.৩ শতাংশে দাঁড়িয়েছিল। কিন্তু কোয়াসের বরখাস্তের খবর প্রকাশের পর সেটি ১.২ শতাংশে নেমে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com