1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৩২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর ডেঙ্গু জ্বরে ৭৫ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৪৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৮১ জনে। চলতি বছরে ২২ হাজার ৫১৭ ডেঙ্গু রোগী সারা দেশে চিকিৎসা নিয়েছেন। তার মধে ১৬ হাজার ৭৬২ জন রাজধানী ঢাকায় এবং ৫ হাজার ৭৫৫ জন রোগী ঢাকার বাইরে।

আজ সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৬৪৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪১৫ জন এবং ঢাকার বাইরে ২৩২ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৬৪৭ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৮১ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৮১২ জন এবং ঢাকার বাইরে ৬৬৯ জন।

এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ১২ই অক্টোবর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ছিলেন ২২ হাজার ৫১৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন ১৯ হাজার ৯৬১ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৭৫ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com