1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

বনানীতে চিরনিদ্রায় শায়িত হলেন তোয়াব খান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানকে বনানী কবরস্থানে মেয়ে এষা খানের কবরে সমাহিত করা হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) বাদ আছর গুলশান আজাদ মসজিদে তৃতীয় জানাজা শেষে তোয়াব খানকে চিরশায়িত করা হয়।

এর আগে তোয়াব খানের সর্বশেষ কর্মস্থল দৈনিক বাংলা কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় প্রথম জানাজা সম্পন্ন হয়। এরপর তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করে।

পরে দুপুর ১টার দিকে তোয়াব খানের মরদেহ জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। সেখানে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংবাদিকেরা। এরপর মরদেহ গুলশানে নেওয়া হয়। বাদ আছর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বর্ষীয়ান এ সাংবাদিককে বনানী কবরস্থানে দাফন করা হয়।

গত শনিবার (১ অক্টোবর) বার্ধক্যজনিত জটিলতায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোয়াব খানের মৃত্যু হয়।

বর্ষীয়ান এই সাংবাদিক ১৯৩৪ সালের ২৪ এপ্রিল সাতক্ষীরা জেলার রসুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৬ সালে একুশে পদক পান। একই বছর তাকে সম্মানিত ফেলো নির্বাচন করে বাংলা একাডেমি।

১৯৫৩ সালে সাপ্তাহিক জনতার মাধ্যমে সাংবাদিকতা জীবন শুরু করে তোয়াব খান। ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন। প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com