1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

সিরিজ জয়ে আমিরাতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দুই ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

প্রথম ম্যাচে জয়ে এগিয়ে থাকা টাইগারদের লক্ষ্য হলো সিরিজ জয়। আর সিরিজে ভাগ বসাতে আজকের ম্যাচে জিততেই হবে স্বাগতিকদের।

এর আগে, রোববার প্রথম ম্যাচে বেশ ঘাম ঝড়িয়ে জিততে হয়েছে বাংলাদেশকে। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৫৮ রান তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছিল নুরুল হাসান সোহানরা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্যই এই সিরিজের আয়োজন করা হয়।

টি-টোয়েন্টি ক্রিকেটে এ পর্যন্ত আরব আমিরাতের বিপক্ষে দু’বারের মুখোমুখিতে শতভাগ জয় বাংলাদেশের। সবমিলিয়ে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৩৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে টাইগারদের জয় আছে ৪৬টিতে, হার ৮৫টিতে। তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়।

আমিরাত সিরিজ শেষ করে বাংলাদেশ দল দেশে ফিরবে বুধবার। এরপর বিশ্বকাপ ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের জন্য দেশ ছাড়বে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের পাশাপাশি টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান।

আমিরাতের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড

নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বি, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com