1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

বিশ্বকাপ জিতলে মুলাররা পাবেন প্রায় ৪ লাখ ডলার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কাতার বিশ্বকাপ নিজেদের ঘরে তুলতে পারলেই প্রত্যেক জার্মান ফুটবলারের পকেটে যাবে ৩ লাখ ৯০ হাজার ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ৪ কোটি ১০ লাখ টাকা।

এর আগে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপজয়ী জার্মানির ফুটবলাররা পেয়েছিলেন ৩ লাখ মার্কিন ডলার করে।

ফুটবলারদের উদ্দীপ্ত করতে আগেই বোনাসের অঙ্ক ঘোষণা করে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। ২০১৮ সালে হওয়া রাশিয়া বিশ্বকাপে বোনাস ছিল ৩ লাখ ৫০ হাজার ডলার করে। যদিও সেবার বিশ্বকাপ জেতা হয়নি জার্মানদের।

এই বোনাসের আছে নানা ধাপ। গ্রুপ পর্ব উতরে শেষ ষোলোতে উঠলেই জার্মানরা পাবেন ৫০ হাজার ডলার করে। আর কোয়ার্টার ফাইনালে উঠলে পাওয়া যাবে ১ লাখ ডলার। সেমিফাইনালের জন্য প্রতিজনের জন্য বোনাসের পরিমাণ দেড় লাখ ডলার।

সেমিতে হেরে গেলেও বোনাস বাড়ার সুযোগ আছে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ জিতলে দেওয়া হবে ২ লাখ ডলার করে। আর রানার্সআপ হলে প্রতিজন পাবেন ২ লাখ ৫০ হাজার ডলার করে।

খেলোয়াড়দের একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পর জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন বোনাসের পরিমাণ ঘোষণা করেছে।

প্রতিনিধিদলে ছিলেন ম্যানুয়েল নয়্যার, টমাস মুলার, জশুয়া কিমিখ ও ইলকাই গুনদোয়ান। কাতার বিশ্বকাপ শুরু ২০ নভেম্বর। জার্মানির বিশ্বকাপ অভিযান শুরু ২৩ নভেম্বর, জাপানের বিপক্ষের ম্যাচ দিয়ে। ‘ই’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন আর মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com