1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

যাচ্ছেন ঝুলন, সাথে নিয়ে যাচ্ছেন একটা আক্ষেপ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নারীদের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সফলতম বোলার হিসেবেই ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন ভারতীয় পেসার ঝুলন গোস্বামী। নামের পাশে জ্বলজ্বল করছে আরও অনেক রেকর্ড-কীর্তি। এতো অর্জনের পরও একটি আক্ষেপ ঝুলনের থেকেই গেল। ২০ বছরের ক্যারিয়ারে যে তার একটিও বিশ্বকাপ জেতা হলো না। বিদায়ী ম্যাচে নামার আগে তার কণ্ঠে ঝরলো হতাশা।

ঝুলন বললেন, ‘আফসোস বলতে, দুটো বিশ্বকাপ ফাইনাল খেলেছি, একটাও অন্তত জিততে পারলে ভালো লাগত। দল, মেয়েদের ক্রিকেট, সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশ্বকাপের জন্য আমরা চার বছর ধরে প্রস্তুতি নিই। ট্রফি জিততে পারলে পরিশ্রম পূর্ণতা পায়। আমরা দুটো ওয়ান ডে বিশ্বকাপ ছাড়া, টি ২০ বিশ্বকাপও খেলেছি। তবে ট্রফি আসেনি। এই একটা আফসোস থাকবেই।’

ওয়ানডেতে এখনও পর্যন্ত ২০৩ ম্যাচ খেলা ঝুলনের উইকেট ২৫৩টি। মেয়েদের এই সংস্করণে ২০০ উইকেট নিতে পারেননি আর কেউ। ১৯১ উইকেট নিয়ে তালিকায় দ্বিতীয় দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল।

৬৮ ম্যাচ খেলে চার বছর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দেন ঝুলন। এই সংস্করণে ৫৬ উইকেট তার। ১২ টেস্টে ডানহাতি এই পেসারের শিকার ৪৪ উইকেট। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার ৩৫৩ উইকেট সর্বোচ্চ।

৩৯ বছরের ঝুলন আন্তর্জাতিক ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়া সবচেয়ে বেশি বয়সী নারী ক্রিকেটারের তকমাটাও পুরে নিয়েছেন নিজের থলেতে। ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসে আজকের ম্যাচ খেলার পরই শুরু হবে ঝুলনের জিরিয়ে নেবার পালা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com