1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

অক্টোবরে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে জাপান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২২২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শহুরে সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য মিশ্রণ এবং সূর্যোদয়ের দেশ হিসেবে গোটা বিশ্বে জনপ্রিয় জাপান। করোনার পর এবার পর্যটকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে দেশটির পর্যটন কেন্দ্রগুলো। আগামী ১১ অক্টোবর থেকে নতুন নীতিমালা অনুযায়ী ভ্রমণের অনুমতি প্রদান করবে দেশটি।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে গিয়ে নিউইর্য়কে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিধিনিষেধ প্রত্যাহারের বিষয়ে তিনি বলেছেন, ‘জাপানে প্রবেশকারীদের সংখ্যার সীমা, ব্যক্তিগত ভ্রমণ এবং ভিসা-বিহীন ভ্রমণের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এ জন্য নতুন নীতিমালা করা হয়েছে, যা আগামী ১১ অক্টোবর থেকে কার্যকর করা হবে।’

কিশিদা বলেছেন, ‘একই দিনে নাগরিকদের অভ্যন্তরীণ ভ্রমণে ডিসকাউন্ট ও ইভেন্ট ডিসকাউন্ট অফার দেয়া হবে, এজন্য একটি প্রচারাভিযান চালু করারও পরিকল্পনা রয়েছে। আমরা আশা করছি যে এই অফারগুলো ভ্রমণ পিপাসু মানুষেরা কাজে লাগাবে। যদিও মহামারীর কারণে পর্যটন খাতগুলো অর্থনৈতিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এদিন, জাপানের ডিজিটাল মন্ত্রী কোনো তারো এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘অবশেষে, পর্যটকদের জন্য জাপান সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশী পর্যটকদের ওপর থেকেও সকল বিধিনিষেধ প্রত্যাহা করা হয়েছে।’

আরোপিত বিধিনিষেধের প্রায় আড়াই বছর পর দেশটিতে কে, কিভাবে প্রবেশ করতে পারবে সেসব নীতিতে বড় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com