1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আওয়ামী সরকারের পতন অত্যাসন্ন: ফখরুল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুবদল নেতা শহীদুল ইসলাম শাওনের মৃত্যুর মাধ্যমে যে ইতিহাস রচনা করলো তা দলের নেতাকর্মীদেরকে সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে আরও বলীয়ান করবে। শাওন ইহকালের মায়া ত্যাগ করে পরপারে চলে গেলেও দেশবাসীর হৃদয় থেকে কোনোদিনও বিস্মৃত হবে না। আওয়ামী সরকারের অন্যায়ের বিরুদ্ধে অসম সাহসী এ যুবদল নেতাকে দেশবাসী ও দল চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি বলেন, পতনের সাইরেন বাজতে শুরু করেছে বলেই সরকার এখন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। আওয়ামী সরকারের পতন অত্যাসন্ন।

বৃহস্পতিবার মুন্সীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত শাওন ঢামেকে মারা যাওয়ার পর এক শোক বার্তায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমি শহীদুল ইসলাম শাওনের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্খীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর বিকেলে মুন্সীগঞ্জের মুক্তারপুরে বিএনপির কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় যুবদল নেতা শাওন গুরুতর আহত হলে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com