1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্যাটে বল লাগাতে না পেরে রেগে স্টাম্প ভাঙলেন শান্ত!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে সবচেয়ে বিস্ময়কর নাম নাজমুল হোসেন শান্ত। পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়ার পর কোনো কিছু না করেই আবার বিশ্বকাপ দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার। তাকে ব্যাকআপ ওপেনার হিসেবে বিবেচনায় ১৫ সদস্যের স্কোয়াডে নেওয়া হয়েছে। খেলবেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ও নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ।

বিযার হয় না নয়ে, তার হয় না নব্বইয়ে, এ প্রবাদটা শান্ত জানেন কি-না জানা নেই। তবে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) মিরপুরের হোম অব ক্রিকেটে যা হলো তার সঙ্গে এ প্রবাদটার তুলনা তো করাই যায়। বাংলাদেশের ক্রিকেটে শান্তকে নিয়ে একটা মিথ চালু আছে, অনুশীলন নেটে তাকে দেখলে নাকি, যেকোনো বিশ্বজয়ী দলেও নিয়ে নেবেন কোচরা। তবে এ মানুষটারই মাঠের খেলা দেখাটা ঠিক ততটাই বিরক্তির উদ্রেক করবে সেই কোচকেই।

মিরপুরে ঐচ্ছিক অনুশীলনে সকাল সকাল এসেও মূল উইকেটে জায়গা না পেয়ে চলে গিয়েছিলেন ইনডোরে। সেখানে কোচ সোহেল ইসলামকে নিয়ে চলে তার কার্যক্রম। পরে ঘণ্টাখানেক পর বেরিয়ে আসেন শান্ত।

মূল পিচে এসেই অনেকটা দেখনদারি শট খেলার চেষ্টা করতে থাকেন শান্ত। কিন্তু কোনোভাবেই উইকেটের বাউন্সের সঙ্গে তাল মেলাতে পারছিলেন না। টাইমিংটাও হচ্ছিল না ঠিকঠাক। এ সময় বাউন্স বুঝে হিট করার আগেই তার পিঠে আঘাত করে একটা বল। আঘাত পেয়ে কিছুটা রেগে ওঠেন শান্ত। শেষে নেট বোলারদের তেড়েফুঁড়ে ডাউন দ্য উইকেটে এসে মারার চেষ্টা করেন। তবে সেটা মিস করে আর শান্ত থাকেননি এ ব্যাটার। রেগে যান নিজের ওপর, ঘুরে ব্যাট দিয়ে আঘাত করে ভেঙে ফেলেন স্টাম্প।

শান্ত চলে যেতেই মাঠে আসেন বিশ্বকাপের মূল স্কোয়াডে থাকা আরেক ক্রিকেটার সাব্বির রহমান। কিন্তু ততক্ষণে অন্যদের অনুশীলন শেষ হয়ে যাওয়ায়, চলে যান সব নেট বোলাররা। সৌম্য, সোহান, ইয়াসিরদের সঙ্গে বিশ্বকাপের আলোচনায় না থাকা শামীম পাটোয়ারিও একঝাঁক নেট বোলারের সার্ভিস পেয়েছেন অথচ একা একাই নিজেকে ঝালাই করে নিতে হয়েছে সাব্বিরকে। একমাত্র থ্রোয়ার রমজানই ছিল তার ভরসা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com