1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

যেভাবে দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপের সদ্য শেষ হওয়া আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ নারী ফুটবল দল।

সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দলটি নিজেদের প্রথম খেলায় মালদ্বীপকে ৩-০ গোলের ব্যবধানে হারায়।

নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ।

তৃতীয় ম্যাচে সাফের রেকর্ড পাঁচ আসরের শিরাপাজয়ী ভারতকে ৩-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ।

সেমিফাইনালে বাংলাদেশ ভুটানকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে পায় স্বাগতিক নেপালকে।

সোমবার নেপালের বিপক্ষে খেলতে নামার আগে অতীতে এই দলের বিপক্ষে আটবার মুখোমুখি হয় বাংলাদেশ। অতীতের সেই সাক্ষাতে ছয়বারই হারে বাংলাদেশ। দুইবার ড্র করার সুযোগ পায়।

কিন্তু রোববার নেপালের বিপক্ষে নবম সাক্ষাতে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। নেপালের ঘরের মাঠ কাঠমান্ডুর দশরত স্টেডিয়ামে খেলার শুরুতেই (১৪ মিনিটে) গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন বদলি খেলোয়াড় শামসুন্নাহার।

এরপর ৪১ ও ৭৭ মিনিটে জোড়া গোল করে বাংলাদেশকে কাঙ্ক্ষিত ট্রফি উপহার দিতে অবদান রাখেন কৃষ্ণারানী সরকার।

নেপালের হয়ে আনিতা বেসন্ত একমাত্র গোলটি করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com