1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

আবু হেনা রনিকে দেখতে হাসপাতালে আইজিপি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ‘মীরাক্কেল’ খ্যাত জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনিকে দেখতে হাসপাতালে গেছেন পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে যান তিনি।

তিনি প্রথমে দগ্ধ দুইজনকে দেখতে যান, এবং তাদের স্বাস্থ্যের অবস্থার খোঁজ-খবর নেন। পরে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

আইজিপি বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেন, আমি তাদের সাথে কথা বলেছি, তাদের মনোবল, মানসিক শক্তি রয়েছে, আল্লাহর রহমতে এখন আগের চেয়ে ভালো আছেন।

আইজিপি বার্ন ইউনিটের চিকিৎসকদের প্রশংসা করে বলেন, তারা তাদের শক্তি ব্যবহার করে তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তারা অনেক অভিজ্ঞ।

চিকিৎসক সামান্ত লাল সেন বলেন, তারা আগের একটু ভালো আছেন, স্ট্রাগল করছেন। আমি বার বারই একটি কথা বলি, যতক্ষণ না পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন, বাড়ি না যাওয়ার আগ পর্যন্ত স্পষ্ট করে কিছু বলা যাবে না। তবে এখনো শঙ্কামুক্ত নন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com