1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বিএনপি নেতা দুলু আর নেই

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আজিজুল হাসান দুলু (৫০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার বেলা ১১টা ২৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে এই বিএনপি নেতা এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য নেতাকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা এসব তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট সকালে অসুস্থতা অনুভব করলে নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয় দুলুকে। পরে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে হৃদরোগের বিষয়টি নিশ্চিত করেন। সে সময় তাৎক্ষণিকভাবে তার হার্টে রিং পরানো হয়।

এরপর অবস্থার অবনতি হলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে দুলুকে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান তিনি।

আজিজুল হাসান দুলুর জানাজা আজ এশার নামাজের পর নগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শফিকুল আলম মনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com