1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

সাকিবের বাবার নামে ভুল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৪ বার দেখা হয়েছে

ব্রোকারেজ হাউজ মোনার্ক হোল্ডিংস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আলমগীর হোসেন বলেন,‘ যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর বা আরজেএসসি এই ভুল করেছে। আমাদের কোম্পানির মেমোরেন্ডামে সব তথ্য ঠিক আছে। ’

‘রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানি আরজেএসসি সাকিব আল হাসান এর বাবার নামের স্থানে ভুল করে আমাদের কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কাজি সাদিয়া হাসানের বাবার নাম লিখেছে।’, বলেন ব্রোকারেজ হাউজ মোনার্ক হোল্ডিংস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আলমগীর হোসেন।

সাকিব আল হাসানের বাবার নাম খন্দকার মাসরুর রেজা। কিন্তু গণমাধ্যমে প্রকাশ হওয়া মোনার্ক হোল্ডিংস লিমিটেড কোম্পানির ফর্ম ১৫ এ দেখা যাচ্ছে সাকিব আল হাসান এর বাবার নাম দেওয়া হয়েছে কাজী আব্দুল লতিফ।

এ বিষয়ে সাকিব আল হাসানের ব্যবসায়ীক পার্টনার আবুল খায়ের হিরু বলেন, ‘আমরা যখন কোম্পানির পেইড আপ ক্যাপিটাল বাড়াতে গিয়েছি তখন এই ভুল হয়েছে। কাজী আব্দুল লতিফ আমার স্ত্রী কাজী সাদিয়া হাসানের বাবার নাম। এটি একটি প্রিন্টিং ভুল। ভুলে একজনের বাবার নামের যায়গায় আরেকজনের বাবার নাম লেখা হয়েছে।’

সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত সাতটি কোম্পানির শেয়ারে কারসাজি করে যে চক্রটি ১৩৭ কোটি টাকা মুনাফা করেছে বলে বিএসইসির তদন্তে বেরিয়ে এসেছে, সেই কারসাজি চক্রের মূল অভিযুক্ত পুঁজিবাজারে বহুল আলোচিত-সমালোচিত মুখ আবুল খায়ের হিরু।

ব্রোকারেজ হাউজ মোনার্ক হোল্ডিংস এর মালিকানায় আছে সাকিব আল হাসান, আবুল খায়ের হিরুর স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল খায়ের হিরুর বাবা আবুল কালাম মাতবর ও জাভেদ এ মতিন নামে একজন।

কোম্পানি নিবন্ধন এর কাজ করেন এমন একজন বলেন,‘ এই কোম্পানির তথ্য যখন তৈরি করা হয়েছে, ভুল তখন করা হয়েছে, যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর বা আরজেএসসি সেই ভুল তথ্যের উপর নিবন্ধন দিয়েছে।’

ক্রিকেটার সাকিব আল হাসান গত কয়েক বছরে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেছেন, এর মধ্যে ব্রোকারেজ হাউজ মোনার্ক হোল্ডিংস লিমিটেড যাত্রা শুরু করে চলতি বছরের জানুয়ারি মাসে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com