1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ দাউদকান্দিতে ভাইস চেয়ারম্যান পদে আগাম উত্তাপ: তৃণমূলের পাল্লায় ত্যাগী নেতৃত্ব, বিএনপিতে চূড়ান্ত সিদ্ধান্তে নজর জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার

একদিনে ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, আক্রান্ত ৩৮১

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো দুই জন ডেঙ্গু রোগী মারা গেছেন। একই সময়ে আক্রান্ত হয়ে আরো ৩৮১ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৪ জন মারা গেছেন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকায় ৩০২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে সর্বমোট এক হাজার ৪৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ১০৩ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩৯০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সর্বমোট সংখ্যা ১০ হাজার ৭৭৭ জন। একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সর্বমোট সংখ্যা নয় হাজার ২৪০ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com