1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার দল ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিশ্বকাপের দল ঘোষণা করেছে সদ্যই এশিয়া কাপের শিরোপা জেতা শ্রীলঙ্কা। বিশ্বকাপের জন্যও প্রায় এশিয়া কাপের স্কোয়াডের উপর ভরসা রেখেছে লঙ্কান সিংহরা। তবে চোট সমস্যা নিয়েই বিশ্বকাপের দলে রেখেছে দুই অভিজ্ঞ পেসারকে।

এশিয়া কাপের সর্বশেষ আসরে চোটের জন্য খেলতে পারেননি দুষ্মন্ত চামিরা এবং লাহিরু কুমারা। এখন পর্যন্ত সুস্থ হয়ে ওঠেননি এই দুই পেসার। তবে বিশ্বকাপের জন্য দলে রাখা হয়েছে তাদের। টুর্নামেন্টের আগে তাদের ফিটনেস বিবেচনায় দলে টানা হবে।

যদি ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে না পারেন তবে সেরা ১৫ জনের স্কোয়াড থেকে ছিটকে যাবেন তারা। সেক্ষেত্রে স্ট্যান্ডবাই তালিকায় থাকা ৫ জনের ক্রিকেটারের মধ্যে টেনে নেওয়া হবে দুইজনকে।

সর্বশেষ এশিয়া কাপের দলে থাকা মালিঙ্গা খ্যাত মাথিসা পাথিরানা বিশ্বকাপের স্কোয়াড থেকে ছিটকে গেছেন। তার সঙ্গে এশিয়া কাপের স্কোয়াডে থাকা নুয়ান থুসারা এবং পেসার আসিথা ফার্নান্দোও ছিটকে গেছেন। এশিয়া কাপে দলের সঙ্গে থাকা দিনেশ চান্দিমালকে পুরোপুরিভাবে ছিটকে না দিলেও স্ট্যান্ডবাই তালিকায় রেখেছে দেশটির ক্রিকেট বোর্ড।

স্ট্যান্ডবাই তালিকায় থাকলেও দলের সঙ্গে অস্ট্রেলিয়া উড়াল দেওয়া হবে না চান্দিমালের। যদি না দলে কোনো চোট সমস্যা সৃষ্টি না হয়। মূল দলের সঙ্গে স্ট্যান্ডবাই তালিকার ৫ ক্রিকেটার থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেবে আসেন বান্দারা এবং প্রভীন জয়াবিক্রমা।

এদিকে এশিয়া কাপে ভালো পারফরম্যান্স করে সেরা ১৫ জনের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন প্রমোদ মাধুসান এবং দিলসান মাধুশাঙ্কা। যথারীতি লঙ্কানদের নেতৃত্ব দেবেন দাসুন শানাকা।

বিশ্বকাপের জন্য ঘোষিত শ্রীলঙ্কার স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), দানুষ্কা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙা, মাহেস থিকসানা, জেফরে ভ্যান্ডারসে, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, দিলসান মাধুশাঙ্কা, প্রমোদ মাধুসান।

স্ট্যান্ডবাই প্লেয়ার্স: আসেন বান্দারা, প্রভীন জয়াবিক্রমা, দিনেশ চান্দিমাল, বিনুরা ফার্নান্দো, নুয়ানিদু ফার্নান্দো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com