1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

২৪ ঘণ্টায় মৃত্যু ২, শনাক্ত বেড়ে ১০.৮৭ শতাংশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ১০ দশমিক ৮৭ শতাংশ।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৮ দশমিক ৯০ শতাংশ। গত বুধবার শনাক্তের হার ছিল ৮ দশমিক ৪১ শতাংশ এবং মঙ্গলবার শনাক্তের হার ছিল ১০ দশমিক ৫৫ শতাংশ।

গত আগস্টের শুরুর দিকে শনাক্তের হার কমতে শুরু করে। এরপর গত ২ সেপ্টেম্বর ৬ শতাংশের ওপর উঠে আসে শনাক্তের হার। ৫ সেপ্টেম্বর শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৮ শতাংশ। এরপর ৮ সেপ্টেম্বর করোনা শনাক্তের হার বেড়ে ৭ শতাংশের ওপর উঠে। ওইদিন শনাক্তের হার ছিল ৭ দশমিক ৪০ শতাংশ।

৯ সেপ্টেম্বর শনাক্তের হার বেড়ে হয় ৮ দশমিক ৩৪ শতাংশ, ১০ সেপ্টেম্বর ৮ দশমিক ৬২ শতাংশ, ১১ সেপ্টেম্বর ৮ দশমিক ৮৭ শতাংশ ও ১২ সেপ্টেম্বর শনাক্তের হার ছিল ৯ দশমিক ২৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ২৯১ জন ঢাকা বিভাগের, ১১ জন ময়মনসিংহের, ৭ জন চট্টগ্রাম বিভাগের, ২৩ জন রাজশাহী বিভাগের, ৪ জন রংপুর বিভাগের, ৭ জন খুলনা বিভাগের, ১৯ জন বরিশাল বিভাগের ও ১ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১৬ হাজার ৯৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৩৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৪০টি নমুনা পরীক্ষা করা হয়।

এই সময়ে করোনা আক্রান্ত ২৬০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬০ হাজার ৪৭ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com