1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

চুমু খেতে আপত্তি নেই মিমির

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। টলিউডের ‘পোস্ত’ সিনেমার রিমেক নির্মিত হয়েছে বলিউডে; তাতে অভিনয় করেছেন তিনি। তবে এখনো ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয়নি। এবার হিন্দি ভাষার একটি কনটেন্টের মধ্য দিয়ে এই মাধ্যমে পা রাখতে যাচ্ছেন যাদবপুরের সংসদ সদস্য।

কলকাতা ও মুম্বাইয়ের কাজের ধরন এক না। তাছাড়া সাহসী দৃশ্যে অভিনয়ের জন্য মিমি এখন কতটা প্রস্তুত? এসব নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন এই অভিনেত্রী। এ আলাপচারিতায় প্রশ্ন করা হয়- পর্দায় চুমু খেতে এখনো আপত্তি আছে কিনা?

জবাবে মিমি চক্রবর্তী বলেন- আমি বরাবর একটাই মানুষ, বদলায়নি। কিন্তু আমরা অভিনেত্রী। আমাদের যে পাত্রে ঢেলে দেবে, সেই পাত্রের আকার ধারণ করা আমাদের কর্তব্য। চিত্রনাট্যের প্রয়োজনে যদি আমাকে এমন কিছু করতে হয়, তাহলে সেটা সেই চরিত্র, সেটা আমি নই। যদি চরিত্রের জন্য এটা প্রয়োজন হয় তখন দেখা যাবে; এমন নয় যে করব না। আমার কাছে এখন গুরুত্বপূর্ণ হল চিত্রনাট্য। চিত্রনাট্যে যেটা গুরুত্বপূর্ণ, সেটা আমার যদি মনে হয় করতে পারব, তবে কাজটি করব।

সব ইন্ডাস্ট্রির তারকারাই এখন ওটিটিমুখী হচ্ছেন, সেখানে মিমি এত পরে কেন কাজ করতে যাচ্ছেন? কারণ ব্যাখ্যা করে এই অভিনেত্রী বলেন, হয়তো মনের মতো চরিত্র পাইনি। আসলে আমি একটু চুজি। আমি একটা সময় বছর চারটি সিনেমা করেছি; তখন মনে হতো আমি সব করব, কিন্তু এখন মনে হয় আমি সেরা কাজটি করব।

মিমির ওটিটি কনটেন্টের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে এতে তার সহশিল্পী হিসেবে কাজ করবেন আলী ফজল। মিমি অভিনীত মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘খেলা যখন’। সিনেমাটিতে জুটি বেঁধেছেন অর্জুন চক্রবর্তী। এটি পরিচালনা করেছেন অরিন্দম শীল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com