1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

অপারেশন থিয়েটারে রোগী, রাস্তায় যানজট, দৌড়ে হাসপাতালে পৌঁছলেন ডাক্তার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : হাসপাতালের অপারেশন থিয়েটারে রোগী। তার প্রয়োজন দ্রুত অপারেশন। রাস্তায় তীব্র যানজট। হাসপাতালে দ্রত না পৌঁছালে অস্ত্রোপচার করতে দেরি হবে।

এ অবস্থায় দেরি না করে মাঝপথে গাড়ি থেকে নেমে ৪৫ মিনিট দৌড়ে তিন কিলোমিটার রাস্তা পেরিয়ে হাসপাতালে পৌঁছলেন গোবিন্দ নন্দকুমার নামে ভারতের বেঙ্গালুরুর এক চিকিৎসক।

তিনি বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে কর্মরত। প্রবল বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে যানজট তৈরি হয়। সরজাপুর-মারাঠাহাল্লি রাস্তায় যানজটে আটকে পড়ে তার গাড়ি। রোগীদের কথা ভেবে শেষমেশ গাড়ি থেকে নেমে দৌড় শুরু করেন নন্দকুমার।

ডা. গোবিন্দ নন্দকুমার বলেন, প্রবল বৃষ্টি ও জমা পানির কারণে কয়েক কিলোমিটার রাস্তায় যানজট ছিল। আমি তাই সময় নষ্ট করতে চাইনি। অস্ত্রোপচারের জন্য রোগীরা না খেয়ে রয়েছেন। তারা অনন্তকাল ধরে অপেক্ষা করুন, তা চাইনি। সে কারণেই দৌড়ে যাওয়ার সিদ্ধান্ত নিই।

গত ১৮ বছর ধরে একাধিক জটিল অস্ত্রোপচার করছেন নন্দকুমার। চিকিৎসক হিসেবে তার সুখ্যাতি রয়েছে। রোগীদের কথা ভেবে যেভাবে দৌড়ে হাসপাতালে গেলেন তিনি, তাতে সবাই মুগ্ধ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com