1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

এই বিশ্বকাপ নয়, আমাদের টার্গেট পরবর্তী বিশ্বকাপ: পাপন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন শুরুর আভাস দিয়ে এশিয়া কাপ খেলতে দুবাই গিয়েছিল টাইগাররা। আফগানিস্তান এবং শ্রীলঙ্কার কাছে টানা দুই হারে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় সাকিবের দল। এরপর দেশে ফিরে গতকাল ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে টাইগারদের তিনদিনের ক্যাম্প। টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের অধীনে হচ্ছে এই ক্যাম্প। আর এ ক্যাম্প দেখতে আজ মঙ্গলবার শেরে বাংলার মাঠে এসে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমে জানান, আমাদের টার্গেট পরবর্তী বিশ্বকাপ।

তিনদিনের ক্যাম্প শুরু হলেও আজ দ্বিতীয় দিনের অনুশীলন পুরোটায় ভেসে গেছে বৃষ্টিতে। যে কারণে ক্রিকেটাররা তাদের পরিপূর্ণ অনুশীলন সারতে ব্যর্থ হয়েছেন। যদিও বিশ্বকাপের আগে দেশের বাইরে কয়েকদিনের ক্যাম্প করবে টাইগাররা। অবশ্য বিসিবি সভাপতির ভাবনাজুড়ে শুধুই পরবর্তী বিশ্বকাপ আজ গণমাধ্যমে তিনি এমনটাই জানান।

পাপন বলেন, ‘আগে যা হয়েছে হয়েছে হয়েছে, এখন আমরা দীর্ঘমেয়াদী চিন্তা করছি। আপনাকে চিন্তা করতে হবে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। এটার জন্য এখন পরীক্ষা-নিরীক্ষা হবে, কিছু ভালো মন্দ হবে। সেটা মেনে নেওয়ার জন্য আমরা প্রস্তুত। ওটা যদি খারাপ হয় আমরা হতাশ হব না। কিন্তু আমরা চাই ভালো করুক। যেন ৬/৭ মাস পর আমাদের টিমটা দাঁড়িয়ে যায় বা নতুন এক বছরের মধ্যে স্ট্রং টিম পাই আমরা, এইটা হলো টার্গেট। আপনার সবসময় বুঝতে হবে আমাদের টার্গেট এ বিশ্বকাপ নয়, পরবর্তী বিশ্বকাপ।’

বিশ্বকাপের ঠিক আগে শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল কনসালট্যান্ট করে এনেছে বিসিবি, কোচ রাসেল ডমিঙ্গোকেও রাখা হয়নি টি-টোয়েন্টি দলের দেখভালে। তবে নতুন এই প্রক্রিয়ার ফল এখনই চাইছেন না বিসিবি সভাপতি। তার কথা, ‘আমরা এখন যা করছি সেটা এটা এ বিশ্বকাপের জন্য না। এই বিশ্বকাপ দেখে আপনার চিন্তা করলে হবে না। আপনাকে পরবর্তী বিশ্বকাপ নিয়ে কাজ করতে হবে। এমন কোনো কোচ, বা বোর্ড নেই যা রাতারাতি সব পরিবর্তন করে দিবে, টিম ভালো করে দিবে।’

জানা গেছে, আগামীকাল দুপুরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করা হবে। সেখানে নির্ধারণ হবে অস্ট্রেলিয়ার বিমানে কে উঠছেন আর কে বাদ পড়ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com