1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

আল্লাহর রহমতে আমি পুরোপুরি সুস্থ ; কোনো ধরনের চাপ নেই, শিগগিরই দেশে ফিরছিঃ বেগম রওশন এরশাদ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩১ বার দেখা হয়েছে
বঙ্গনিউজবিডি রিপোর্ট : আল্লাহর রহমতে আমি পুরোপুরি সুস্থ; আমার উপর কোনো ধরনের চাপে নেই দাবি করে সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনের আহবায়ক বেগম রওশন এরশাদ বলেছেন, যারা আমাকে বার বার অসুস্থ বলে প্রচার করছেন তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখা দরকার।
গেলো কয়েকদিন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অসত্য তথ্য নির্ভর সংবাদের প্রতিবাদে শনিবার ১০ সেপ্টেম্বর এক বিবৃতিতে রওশন এরশাদ এসব কথা বলেন।
তিনি বলেন, তৃতীয় পক্ষের ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে বলে যে তথ্য প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট। এর কোনো ভিত্তি নেই। যে মর্হূতে আমি সুস্থ হয়ে ওঠেছি এবং সংসদ কার্যক্রমে অংশ নিতে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত, সে মুর্হূতে বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে। এতে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে কিনা, সেটাই এখন প্রশ্ন ।?
বিবৃতি বেগম রওশন এরশাদ বলেন, গঠনতন্ত্রের ২০ এর উপধারা ১ এ উল্লেখিত বিধিতে দেয়া প্রধান পৃষ্ঠপোষকের ক্ষমতা বলে আমি বিশেষ প্রয়োজন উল্লেখ করেই দশম জাতীয় সম্মেলন ডেকেছি। বিগত তিন বছর সারাদেশে জাতীয় পার্টির যে বেহাল দশা এবং অসংখ্যক দক্ষ যোগ্য নেতাকর্মীর আর্তনাদ, আমাকে ব্যথিত করেছে। পল্লীবন্ধু খেতাব ও তাঁর আদর্শকে সামনের দিকে এগিয়ে নিতেই আল্লাহর অশেষ রহমত এবং লাখো লাখো নেতাকর্মীর দোয়ায় সম্পূর্ণ সুস্থ হয়ে পার্টিকে রক্ষা করতেই দশম জাতীয় সম্মেলনের ডাক দিয়েছি।
জাতীয় পার্টির সবাই আমার সন্তান, আত্মার পরম আত্মীয়। স্নেহের ছোট ভাই-বোন ও বন্ধুজন। তাই সব বিভেদ ও মতপার্থক্য এবং বিভ্রান্তি ভুলে গিয়ে পার্টির দশম জাতীয় সম্মেলন সফল করতে সংশ্লিষ্ট সবার প্রতি আবারও উদাত্ত আহবান জানান বেগম রওশন এরশাদ। আল্লাহর রহমতে শিগগিরই দেশে এসে, সময়ের সাথী হবো, বিপদে-আপদে থাকবো তোমাদেরই পাশে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com