1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

প্রেমিকা নয়, এবার রণবীরের মায়ের চরিত্রে দেখা যাবে দীপিকাকে?

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শুক্রবার মুক্তি পেয়েছে অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’। ৪১০ কোটি রুপি বাজেটের এই ছবি তৈরি করতে সময় লেগেছে প্রায় ছ’বছর।

চমৎকার ‘ভিএফএক্স’ সঙ্গে ‘রণলিয়া’ ফ্যাক্টর থাকা সত্ত্বেও বক্স অফিসের ভাগ্যে কী রয়েছে, তা বোঝা যাবে আর কিছু দিন পর। তবে মুক্তির ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বলি পাড়ায় নতুন গুঞ্জন। ‘ব্রহ্মাস্ত্র’র দ্বিতীয় কিস্তিতে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে, এ কথা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল।

এবার নতুন খবর, এই ছবির পরবর্তী পর্বে রণবীরের মায়ের চরিত্রে দেখা যেতে পারে দীপিকাকে। জলদেবী রূপে ধরা দিতে পারেন নায়িকা। তবে ছবি মুক্তির পর শোনা যাচ্ছে নতুন চরিত্রের কথা। রণবীরের চরিত্র গঠনে সাহায্য করবে দীপিকার আবির্ভাব।

শুধু দীপিকা নয়, কানাঘুষো শোনা যাচ্ছে, হৃতিক রোশন কিংবা রণবীর সিংহকে দ্বিতীয় ছবিতে এই চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছে। আপাতত ‘ব্রহ্মাস্ত্র’র প্রথম পর্বের নেশাতেই বুঁদ। তবে কবে থেকে ‘ব্রহ্মাস্ত্র’র দ্বিতীয় পর্বের কাজ শুরু করবেন অয়ন, তা এখনও জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com