1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

পাকিস্তানের জয়ের আনন্দে পুত্রকে গুলি পিতার!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আফগানদের বিপক্ষে পাকিস্তানের ‘থ্রিলার’ জয়ের গল্প রূপকথার রসদ। ক্রিকেটপ্রেমীদের বিমোহিত করে শেষ ওভারের প্রথম দুই বলে টানা দুই ছক্কা হাঁকিয়ে ‘ব্যাটসম্যান’ নাসিম শাহ পাকিস্তানকে জয় এনে দিয়েছেন। অবিশ্বাস্য সেই জয়ে পাকিস্তান পৌঁছে গেছে এশিয়া কাপের ফাইনালে, কপাল পুড়েছে আফগানিস্তান ও ভারতের। ‘এক ঢিলে দুই পাখি’ মারা পাকিস্তানের সেই জয় উদযাপন করতে গিয়ে দেশটিতে প্রাণ খুইয়েছেন ২ জন, আহত হয়েছেন আরও অনেকে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্যা নিউজ জানিয়েছে, পেশোয়ারের মাত্তানি আদ্দেজাই এলাকায় সুদাইস নামের এক ব্যক্তি এবং মাতনি এলাকায় খৈয়াম নামের অপর এক ব্যক্তি গুলিতে প্রাণ হারিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের জয়ের পর অনেকেই শূন্যে গুলি ছুঁড়ে জয় উদযাপন করেন। সে সময়ই গোলাগুলিতে নিহত হয়েছেন ওই দুই ব্যক্তি।

এদিকে সংযুক্ত আরব আমিরাতে সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, পেশোয়ারে পাকিস্তানের জয়ের আনন্দে উদ্বেল হয়ে নিজের ছেলে এবং তার বন্ধুকে গুলি করেছেন বাবা। এছাড়া শহরের মহসিন খান এলাকার দালজাক রোড, নথিয়া এবং কোতলায় একই রকম গোলাগুলিতে আহত হয়েছেন তিন নারী।

পেশোয়ারের গোলাগুলির ঘটনার পর এখন পর্যন্ত ৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া সংশ্লিষ্ট এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশি অভিযান চলছে বলেও খালিজ টাইমসকে অবহিত করেছেন সেখানকার পুলিশ কর্মকর্তারা।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরের শেষ ম্যাচে মাঠে নামবে এশিয়া কাপের এবারের আসরে দুই ফাইনালিস্ট পাকিস্তান এবং শ্রীলঙ্কা। একই মাঠে একই সময়ে আগামী রোববার ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com