1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

রানির মৃত্যুতে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টেস্ট স্থগিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা। আজ দ্বিতীয় দিনে সবকিছু ঠিকঠাক থাকলে বল হাতে মাঠে নামার কথা ছিলো ইংল্যান্ডের। তবে দেশটির রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তা আর হয়ে ওঠেনি। তার মারা যাওয়ায় শুক্রবার দ্য ওভালে অনুষ্ঠিতব্য ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত করা হয়েছে।

শুক্রবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড নিজেদের টুইটারে এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। সেই টুইটে বলা হয় ইংল্যান্ডের টেস্ট ম্যাচসহ সূচিতে থাকা বাকি খেলাগুলোও স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানায়, ‘রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ওভালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যে চলমান তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত হয়ে গেছে। তার সঙ্গে রেইচেল হেইহো ফ্লিন্ট ট্রফির সূচিতে থাকা ম্যাচও মাঠে গড়াবে না। শনিবার থেকে সূচিতে থাকা বাকি খেলাগুলো মাঠে গড়াবে কি না তা পরে জানিয়ে দেওয়া হবে।’

গতকাল রাতে রানি এলিজাবেথের মৃত্যুর খবর ঘোষণা করে বাকিংহাম প্যালেস। সে বিবৃতিতে বলা হয়, ‘রানি স্থানীয় সময় বিকেলে বালমোরাল ক্যাসলে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। রাজা এবং রাজপত্নী আজ রাতে ব্যালমোরালে থাকবেন ও আগামীকাল লন্ডনে ফিরে আসবেন।’

রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেলেন ৯৬ বছর বয়সে। দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এরপর গতকাল বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। আজ শুক্রবার তাঁর দেহ লন্ডনে নিয়ে আসা হবে।

রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯৫২ সালে সিংহাসনে আসীন হন এবং তার জীবদ্দশায় বিশাল সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হন। ব্রিটেনের সিংহাসনে তিনি আসীন ছিলেন ৭০ বছর ধরে।

চলতি বছরই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপন করা হয়। গত জুলাই মাস থেকে স্কটল্যান্ডের বারমোরাল প্রাসাদে অবস্থান করছিলেন তিনি।

রানিকে সর্বশেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল গত মঙ্গলবার। সেদিন বালমোরাল প্রাসাদে রানির সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন লিজ ট্রাস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com