1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

পশ্চিমবঙ্গে একদিনে রেকর্ড ১৪৭ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৯২২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৪৭ জনের মৃত্যু হয়েছে। একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ২৮৪ জনে।

তবে রাজ্যে শনাক্ত কিছুটা কমেছে। একদিনে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৯ হাজার ১১৭ জন। এদিন নমুনা পরীক্ষা করা হয় ৬৪ হাজার ৩২৭টি। এ নিয়ে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৩৩ হাজার ৪৩০ জনে। এর আগে গতকাল শনিবার (১৫ মে) একদিনে নতুন শনাক্ত হয় ১৯ হাজার ১১৭ জন রোগী।

রোববার (১৬ মে) রাতে রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে উত্তর ২৪ পরগনায় ৩৯ জন, কলকাতায় ৩৩ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১৬ জন, জলপাইগুড়িতে ৮ জন, দার্জিলিংয়ে ৫ জন, হুগলিতে ৩ জন, হাওড়ায় ৭ জন, মুর্শিদাবাদে ৬ জন, বীরভূমে ৫ জন, নদিয়ায় ৬ জন, বাকুড়ায় ৪ জন, উত্তর দিনাজপুরে ৭ জন, দক্ষিণ দিনাজপুরে ২ জন করে রোগী মারা যান।

নতুন আক্রান্তদের মধ্যে উত্তর ২৪ পরগনায় ৪ হাজার ১১৬ জন, কলকাতায় ৩ হাজার ৪৫১ জন, হাওড়ায় ১ হাজার ২২২ জন, হুগলিতে ১ হাজার ৩৩৯ জন, দক্ষিণ ২৪ পরগনা ১ হাজার ২৩৬ জন, নদিয়ায় ৯৯৪ জন, দার্জিলিংয়ে ৫০৯ জন, পূর্ব মেদিনীপুরে ৮৪৯ জন, পশ্চিম বর্ধমানে ৬৯৬ জন, পশ্চিম মেদিনীপুরে ৯০৩ জন, পূর্ব বর্ধমানে ৬০৫ জন, বাঁকুড়ায় ৫৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়।

সংক্রমণ রুখতে রাজ্যজুড়ে দুই সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। এদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার টিকা নিয়েছেন ৬০ হাজার ১৩৬ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com