1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ

তৃণমূলের ৯৯.৯ শতাংশ নেতাই সৎ : মমতা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকে ‘তৃণমূল চোরের দল’ বলে আক্রমণ চালিয়েছে সব বিরোধীদল।

তবে প্রথম থেকেই তৃণমূলের তরফে বলা হয়, দু’একজনের জন্য সবাইকে ‘চোর’ বলা ঠিক নয়। কথা বলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।

আজ বৃহস্পতিবার আরও স্পষ্ট করে মমতা বললেন, ‘তৃণমূলের ৯৯.৯ শতাংশ মানুষ সৎ।

তারা সমাজসেবা করতে চান। কারোর জন্য গোটা দলকে চোর বলে আক্রমণ করা হচ্ছে। এটা ঠিক নয়। ’

এদিন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মী সম্মেলন হয়।

প্রধান বক্তা হিসাবে মমতা ছাড়াও এতে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।
হাজির ছিলেন তৃণমূলের প্রতীকে নির্বাচিত সাংসদ, বিধায়ক, সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধানরা। তেমনই ছিলেন রাজ্য থেকে শুরু করে জেলা ও ব্লক স্তরের নেতারা।

পার্থ ও অনুব্রত গ্রেফতার হওয়ার পরে দলের ভাবমূর্তিতে যে আঘাত লেগেছে, তার জবাবে কী বলা হবে, সে প্রসঙ্গ এই সমাবেশে যে উঠতে পারে আগেই তা আন্দাজ করা গিয়েছিল।

অনুব্রতের গ্রেফতার হওয়া নিয়ে যে তৃণমূল কোনোভাবেই চিন্তিত নয় সেটা বারবার বুঝিয়েছেন মমতা। তবে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে নগদ কোটি কোটি টাকা উদ্ধার নিয়ে দল যে এখনো অনেকটা চাপে তা স্পষ্ট। কোনো বক্তাই একটি বারের জন্যও পার্থের নামোচ্চারণ করেননি।

আর মমতা ‘৯৯.৯ শতাংশ সৎ’ বলার পরে দলে অনেকের প্রশ্ন, যে .১ শতাংশকে নেত্রী ‘অসৎ’ বলেছেন, পার্থ কি তাদেরই একজন?

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com