1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা

বিশ্বে এই প্রথমবার, কোম্পানির সিইও পদে ‘রোবট’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রোবটের নির্দেশে চলবে মানুষ। মোবাইল গেম প্রস্তুতকারী চীনা কোম্পানি নেটড্রাগন ওয়েবসফট এমন অবিশ্বাস্য ব্যাপারকে বাস্তবে পরিণত করেছে। কোম্পানিটি সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) একটি ভার্চুয়াল মানুষকে (রোবট) জেনারেল ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে। বিশ্বে এই প্রথম এমন কাণ্ড ঘটলো।

হিউম্যানয়েড ওই রোবটটির নাম ‘ট্যাং ইউ’। গত মাসে নিয়োগের পর মিস ট্যাং ইউ ফুজিয়ান নেটড্রাগন ওয়েবসফটে তার কাজ শুরু করেছেন। কোম্পানিটির বিবৃতিতে জানা গেছে, কোম্পানির দৈনন্দিন কর্মকাণ্ডে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহায়তা করবে এই রোবট। এভাবে ঝুঁকি-ব্যবস্থাপনা সিস্টেমকে আরও বেশি কার্যকরী করতে কাজ করবে ট্যাং ইউ।

এছাড়া কোম্পানির বোর্ডের জন্য রিয়াল-টাইম ডেটা সেন্টার ও অ্যানালিটিক্স টুল হিসেবেও কাজ করবে এ রোবট। নেটড্রাগন ওয়েবসফটের প্রতিষ্ঠাতা ড. ডেজিয়ান লিউ বলেন, আমরা বিশ্বাস করি এআই হচ্ছে কর্পোরেট ব্যবস্থাপনার ভবিষ্যৎ। কোম্পানির ভবিষ্যৎ কৌশলগত প্রবৃদ্ধির কথা মাথায় রেখে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। সূত্র- হিন্দুস্তান টাইমস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com