1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

যেসব কারণে শ্রীলঙ্কার কাছে হারতে হল ভারতকে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: এশিয়া কাপে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে গেছে ভারত। প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৩ রান তোলে। জবাবে শ্রীলঙ্কা ১৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

ভারতকে বিবেচনা করা হয় ক্রিকেট পরাশক্তি হিসেবে। কিন্তু এত শক্তিশালী হয়েও কেন শ্রীলঙ্কার কাছে হেরে গেল দলটি। এর পেছনে বেশ কয়েকটি কারণ চিহ্নিত করা গেছে। আসুন সেগুলো জেনে নেওয়া যাক:-

১. প্রথম তিন ওভারে লোকেশ রাহুল এবং বিরাট কোহলির উইকেট পড়ে যাওয়া। তখন ভারতের রান মাত্র ১৩। রাহুল ৬ রানে আউট হওয়ার পরে ভারত আরও বড় ধাক্কা খায় কোহলি শূন্য রানে ফিরে যাওয়ায়।

২. ভারতীয় ব্যাটারদের মধ্যে একমাত্র যাকে বিপজ্জনক মনে হচ্ছিল, সেই রোহিত শর্মা ১৩তম ওভারে ৭২ রান করে ফিরে যান। এটিই ভারতের হারের সব থেকে বড় কারণ। রোহিত উইকেটে আরও চার-পাঁচ ওভার থাকলে ভারতের রান নিঃসন্দেহে ২০০-এর কাছাকাছি পৌঁছত। সেক্ষেত্রে শ্রীলঙ্কা মানসিকভাবে চাপে থাকত।

৩. সূর্যকুমার যাদব উইকেটে জমে গিয়েও ৩৪ রানে আউট হয়ে যান। হার্ডিক পান্ডিয়া ও ঋষভ পান্ত এই ম্যাচেও ব্যর্থ। দু’জনেই ১৭ রান করেন।

৪. শ্রীলঙ্কার বাঁহাতি পেসার দিলশান মাদুশাঙ্ক, অফস্পিনার মাহিশ থিকশানা ও ডানহাতি পেসার চামিকা করুণারত্নেকে খেলতেই পারেননি ভারতীয় ব্যাটাররা। তিনজনের ১২ ওভারে ৮০ রান ওঠে। তিনজনে মিলে মাত্র চারটি চার ও দু’টি ছক্কা দেন।

৫. শ্রীলঙ্কার দুই ওপেনিং ব্যাটারকে বিন্দুমাত্র সমস্যায় ফেলতে পারেননি ভারতীয় বোলাররা। প্রথম ১০ ওভারেই ৮৯ রান তুলে ফেলেন পাথিউম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস।

৬. ভুবনেশ্বর কুমার ছাড়া ভারতের কোনও বোলারই ভাল বল করতে পারেননি। অর্শদীপ সিং, হার্ডিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিনরা প্রচুর রান দেন।

৭. দল নির্বাচন একেবারেই ঠিক হয়নি। আগের ম্যাচে সব থেকে ভাল বল করা রবি বিষ্ণোইকে এই ম্যাচে অজ্ঞাত কারণে বাদ দিয়ে নেমেছিলেন রোহিত শর্মারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com