1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

হাসপাতালে রিজওয়ান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শেষ ওভারের দ্বিতীয় বল শেষ তখন। ভারতকে হারাতে পাকিস্তানের প্রয়োজন আর ৩ রান। ড্রেসিংরুমে এসে মোহাম্মদ রিজওয়ান বারবার বলছিলেন, ‘এই বলেই খেলা শেষ হয়ে যাবে’। পাকিস্তানি ওপেনারের উত্তেজনার কারণ অজানা নয় কারোর। তার দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছায় পাকিস্তান। সুখকর জয়ের পর অবশ্য হাসপাতালে যেতে হয়েছে রিজওয়ানকে!

ভারতের ইনিংসের সময় মোহাম্মদ হাসনাইনের করা একটি বাউন্সার ধরতে গিয়ে চোট পান রিজওয়ান। লাফিয়ে উঠে মাটিতে পড়ার সময় বেকায়দায় পড়ে যায় তার শরীর। ডান পায়ের ওপর ভর দিয়ে উল্টে যান রিজওয়ান। অনেকক্ষণ মাটিতে শুয়ে কাতরাতে দেখা যায় পাকিস্তানের উইকেটরক্ষককে। মাঠেই চলে রিজওয়ানের প্রাথমিক চিকিৎসা।

ফিজিওদের চিকিৎসার পর ফের কিপিং শুরু করেন রিজওয়ান।

তবে হাঁটতে বা দৌড়াতে সমস্যা হচ্ছিল তার। ব্যাটিংয়ের সময়ও অস্বস্তি ভোগ করতে দেখা যায় তাকে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ জানিয়েছে, খেলা শেষে মোহাম্মদ রিজওয়ানকে দুবাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে তার পায়ে এমআরআই করার কথা রয়েছে। ডাক্তারি রিপোর্টের ওপর নির্ভর করছে আগামী ম্যাচে রিজওয়ানের খেলা।

চোট নিয়েই অবশ্য দারুণ ইনিংস উপহার দিয়েছেন রিজওয়ান। ওপেনিংয়ে নেমে ১৭ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন। ৬ চার ২ ছক্কায় ৫১ বলে ৭১ রান করেন রিজওয়ান। যা পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

চোট নিয়েও লড়াই করা রিজওয়ানের জন্য নতুন নয়। আরব আমিরাতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনজুরি নিয়েই ব্যাটিং এবং কিপিং করেছিলেন তিনি। ম্যাচের আগেরদিন হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।

ডাক্তারি পরীক্ষায় গুরুতর কিছু ধরা পড়লে পাকিস্তানের চোটের তালিকায় চতুর্থ খেলোয়াড় হিসেবে যোগ হবে রিজওয়ানের নাম। এর আগে ছিটকে পড়েন শাহনেওয়াজ দাহানি। এছাড়া ইনজুরির কারণে এশিয়া কাপ খেলতে পারছেন না শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম।

আগামী ৭ই সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com